ফুচকা খেতে কে না ভালোবাসে! হস্টেলে বন্ধুদের আনা ফুচকা খেতে বসেই মুখে অস্বস্তিকর কিছু একটা টের পায় নবম শ্রেণির এক ছাত্র। এরপরই প্রকাশ্যে আসে আসল কাণ্ড। জানা যায়, বন্ধুর ফুচকায় মজা করে কন্ডোম ভরে দিয়েছে সহপাঠীরা। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ঘটনার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়েছে ওই ছাত্রের। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, বালুরঘাটের একটি নামকরা বিদ্যালয়ের ছাত্রাবাসে থেকেই পড়াশোনা করে ওই নবম শ্রেণির ছাত্রটি। তার বাড়ি কুমারগঞ্জ থানা এলাকায়। মা কৃষিকাজ করেন। বাবা পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বৃহস্পতিবার টিফিনের সময়ে ছাত্রাবাসের অন্য চার পড়ুয়া বাইরে থেকে ফুচকা কিনে আনে। তারা সেই ফুচকায় কন্ডোম ঢুকিয়ে খেতে দেয় ওই ছাত্রকে। ফুচকা খেতেই অস্বস্তি শুরু হয় নাবালকের। সেসময় ওই সহপাঠীরা জানায়, মজা করে তারা ফুচকার ভেতরে কন্ডোম ভরে দিয়েছিল। বিষয়টি কানে যায় বিদ্যালয় কর্তৃপক্ষর। শোরগোল পরে যায় বিদ্যালয়ে।
আরও পড়ুন:
এরপর থেকেই পেট ব্যথা শুরু হয় পড়ুয়ার। সঙ্গে সঙ্গে তাঁকে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত চার পড়ুয়ার কাছ থেকে গোটা ঘটনাটা জানার চেষ্টা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে এখনও কোনও অভিযাগ দায়ের হয়নি বলে খবর। অসুস্থ পড়ুয়া জানায়, ফুচকায় ভেতরে কন্ডোম লুকিয়ে খেতে দেওয়া হয়েছিলো। কিছু না বুঝেই সে খেয়ে নিয়েছে। পরে বন্ধুরা বলে তারা ফুচকার ভেতরে কন্ডোম ঢুকিয়ে রেখেছিল। এরপরই শিক্ষকদের বিষয়টা জানায় সে। এতেই প্রশ্ন উঠছে, ছাত্রাবাসের পড়ুয়ারা কন্ডোম পেল কীভাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
