Voice of Eastern India

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে পূরণের পদ্ধতি জেনে নিন, এই ধাপ ভুল করলেই সমস্যা


কলকাতা: এর আগেই অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম (Annapurna Yojana Form) সেটা অফলাইনে পূরণের জন্য। এবার সোমবার থেকেই শুরু হয়ে গেল এই জনকল্যাণমূলক প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া। যোগ্য আবেদনকারীদের জন্য আগামী ৯০ দিন পর্যন্ত খোলা থাকবে এই ডিজিটাল পোর্টাল। 

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রতিটি পরিবারকে একটি নির্দিষ্ট আবেদনপত্র বা ‘ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম’ পূরণ করতে হবে, যা অত্যন্ত নিখুঁতভাবে করা প্রয়োজন।  কোনও ভুল তথ্য দিলে পরবর্তীতে সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। 

অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। তা পূরণ করার জন্য অনলাইনেই জমা দেওয়া যাবে । অনলাইনে ফর্ম পূরণের পদ্ধতি দেখুন ধাপে ধাপে।

আবেদনকারীদের সুবিধার্থে রাজ্য সরকার তাদের অফিসিয়াল সোশ্যাল সিকিউরিটি পোর্টালকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করেছে। অনলাইনে আবেদনের জন্য এই ধাপগুলি অনুসরণ করতে হবে। আবেদনকারীদের সরাসরি রাজ্য সরকারের নির্ধারিত ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/-এ যেতে হবে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’।

পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে। ফর্ম -ফিল আপের পরে সেই ফর্ম স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের জন্য যে যে নথিগুলি লাগবে সেগুলি হল- 

আধার কার্ড
ভোটার কার্ড
রেশন কার্ড
ব্যাঙ্কের পাসবই, অ্যাকাউন্টের তথ্য
বসবাসের প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল বা জলের বিল
পাসপোর্ট সাইজের ছবি

রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম ফর্মটা আমরা আনব না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাঁরাই অন্নপূর্ণা পাবেন। কিন্তু শুভেন্দু অধিকারী যেমনটা বলেছেন প্রচুর ভুয়ো লোক ঢুকে আছে এর মধ্যে। তাই ফর্মটা আনতে হয়েছে।’  

১২ পাতার ফর্মে, নিজের ও পরিবার সম্পর্কে নানা তথ্য দিতে হচ্ছে আবেদনকারীদের। 

যেমন, পরিবার কি মাসিক রেশন তোলে?

৩টির বেশি পাকা ঘর আছে কি? 

পরিবারের সব সদস্য মিলে মোট জমির পরিমাণ কত? 

পরিবারে কারও চারচাকা গাড়ি আছে কি?

স্বাস্থ্যবিমা আছে কি?

পরিবারের সদস্যরা কী ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত?

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে- যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। সরকারের তরফে ভেরিফিকেশনের পর তালিকায় নাম উঠলে তবেই মাসে ৩ হাজার টাকা মিলবে। ভেরিফিকেশনে ফর্ম বাতিল হয়ে গেলে টাকা পাওয়া যাবে না।



Source link

Leave A Reply

Your email address will not be published.