কলকাতা: সরকার গঠনের পর আজ প্রথম ক্যাবিনেট মিটিং করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও। নির্বাচনের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলো এক এক করে বাস্তবে রূপান্তর করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি সরকার। অন্নপূর্ণা যোজনা, মা আহার প্রকল্প থেকে বেতন বৃদ্ধি, একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
প্রথম ক্যাবিনেট মিটিং-এ অন্নপূর্ণা যোজনা সহ ১৫ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল –
১. সরকার চায় সমস্ত বিষয়ে সাহায্য করতে। তাই সরকারি পরিষেবা সংক্রান্ত অভিযোগ দ্রুত নিস্পত্তি করতে ও কোনও সমস্যার সমাধানের জন্য এক বিশেষ হেল্পলাইন নম্বর ও ইমেইল আইডি চালু করল বিজেপি সরকার। সোম থেকে শনি, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা পাবেন। নম্বরটি হল – ৮২৮২০ ৮২৮২০ এবং ইমেইল আইডিটি হল – asap@wb.gov.in
২. ক্যাবিনেট মিটিং-এ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন দিলীপ ঘোষ। ‘যোগ্য’ মা-বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি আর্থিক সহায়তা প্রদান করবে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে।
৩. অন্নপূর্ণা যোজনায়, ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হবে।
৪. অন্নপূর্ণা ভাণ্ডার যারা আবেদন করতে চান, তাঁরা অনলাইন ও অফলাইনে আবেদন করতে পারবেন। সুবিধা অনুযায়ী, সকলেই ২ পদ্ধতির যে কোনও একটিতে আবেদন করতে পারেন।
৫. অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের ক্ষেত্রে বিশেষ এক সুবিধার ঘোষণা করেছে সরকার। যাঁরা বয়স্ক, অসুস্থ বা অক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবে কোনও প্রতিনিধি।
৬. প্রতিশ্রুতি মত, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত ফ্রি। ইতিমধ্যে ফ্রি-তে যাত্রা শুরু হয়ে গিয়েছে।
৭.আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা করা হয়। স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারতে সংযুক্ত হতে হবে সকলকে। এই কার্ডে বাংলার সমস্ত মানুষকে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা দিচ্ছে সরকার।
৮. তৎকালীন তৃণমূল সরকারের আমলে ছিল ‘মা ক্যান্টিন’। প্রতিশ্রুতি মত এই প্রকল্পকে বন্ধ না করে এটিকে আরও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। ‘মা ক্যান্টিন’ এখন ‘মা আহার।’ এই প্রকল্পকে সম্প্রসারণ করে ৩৯০ থেকে বাড়িয়ে ৫০০ কেন্দ্র করা হয়েছে। এই সমস্ত কেন্দ্রে মিলবে ৫টাকায় মাছ-ভাত।
আরও পড়ুন – ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢুকল অ্যাকাউন্টে, কত সংখ্যক মহিলা পেলেন?
৯. যারা নিকাশি নালা পরিষ্কার করেন, এই সকল কর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের। পরিষ্কারের সময় যদি দুর্ঘটনা ঘটে ও মৃত্যু হয় বা অক্ষম হয়ে যান, তবে তাঁকে সরকার আর্থিক সহায়তা দেবে।
১০. তপসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির জন্য বিশেষ ভাবনা সরকারের। এই শ্রেণিদের উন্নয়নে কর্পোরেশনের পুনর্গঠন ও ৩৫৪টি নতুন পদ অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়েছে।
১১. সীমান্তে বেড়া দিতে বিএসএফ-কে জমি হস্তান্তরের অনুমোদন। যাতে তারা বেড়া দেওয়ার কাজ দ্রুত করতে পারে।
১২. সেবক-রংপো রেল প্রকল্পে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি উত্তরবঙ্গকে অর্থনৈতিক দিক থেকে উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে বিশেষ উদ্যোগ।
১৩. সরকারি ভাবে রাজ্যবাসী পশ্চিমবঙ্গ দিবস পালন করবে ২০ জুন।
১৪. সারা বছর ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাব দেওয়া হল। ৫ জুলাইও রাজ্যব্যাপী উদযাপন করা হবে।
১৫. নির্বাহী সহকারীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হল। এই সকল কর্মচারীদের মাসিক বেতন ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকা করার প্রস্তাব।
📌 Key Decisions from Today’s Cabinet Meeting at Nabanna
▪️ Land transfer approved to expedite BSF border fencing.
▪️ Maa Canteens to serve more nutritious meals, including eggs and fish.
▪️ Enhanced compensation for sewer workers; manual entry into manholes prohibited.
▪️ Shri… pic.twitter.com/rrKfJbtFgQ— Agnimitra Paul BJP (@paulagnimitra1) June 3, 2026
