Voice of Eastern India

Adani Group: সরকারের লক্ষ্য কর্মসংস্থানই, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করণ আদানি, কোন শিল্পে আগ্রহী তারা?


কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) -র সঙ্গে দেখা করলেন করণ আদানি (Karan Adani) । পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী আদানি গোষ্ঠী (Adani Group), খবর সূত্রের । শুরু থেকেই রাজ্যের বিজেপি সরকার কর্মসংস্থানের কথা বলেছিল । আর এবার নতুন এই শিল্প সম্ভাবনার বিষয় সামনে আসার পরই স্পষ্ট হয়েছে যে রাজ্যের নতুন সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই অঙ্গীকার বদ্ধ । উল্লেখ্য, আজ নবান্নে আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন (Adani Ports and Special Economic Zone Limited) -র ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি (Karan Adani) -র সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) -র বৈঠক হয়েছে বলেই জানা গিয়েছে ।                             

আরও পড়ুন: ‘সাংসদ পদ যাবে’ বলছেন ঋতব্রত, ‘বিদেশে গিয়ে দ্বীপে থাকা ভাল, বিনয় মিশ্র ওর বন্ধু আছে ওখানে’, বলছেন কৃষ্ণেন্দুনারায়ণ !

বিজেপি সরকার শুরুতেই প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে শিল্প আসবে । আর বুধবার গৌতম আদানি (Gautam Adani) -র পুত্র করণ আদানি (Karan Adani) -র সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন (Adani Ports and Special Economic Zone Limited) -র ম্যানেজিং ডিরেক্টর হলেন করণ আদানি (Karan Adani) । পশ্চিমবঙ্গে বন্দর, ডেটা সেন্টার, বিদ্যুত শিল্প ও রাস্তা তৈরির মতো কাজেই আগ্রহী আদানি গ্রুপ (Adani Group) ।                             

আরও পড়ুন: ‘মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা হিসাবে থাকুন, কিন্তু যখন দেখি অন্য কারও হাতে দল চলে গিয়েছে…’, ক্ষোভ উগরে দিলেন বিধায়ক শিউলি সাহা

পশ্চিমবঙ্গের নতুন সরকার (West Bengal Government) আগেই জানিয়েছিল তাদের মূল লক্ষ্য হল কর্মসংস্থান । আর সেই লক্ষ্য পূরণের জন্যই শিল্পে বিনিয়োগ করতে চাইছে সরকার । আর সেখানেই হয়তো অনুঘটকের কাজ করছে আদানি গোষ্ঠী (Adani Group) । সব থেকে বড় কথা বৈঠক হয়েছে । আগামীতে আরও বৈঠক হবে বলেই আশা করছে শিল্প ও বাণিজ্য মহল ।                             



Source link

Leave A Reply

Your email address will not be published.