পুরুলিয়ায় মানবাজার মহকুমাশাসকের দপ্তরে আতঙ্কের বাক্স? মানবাজার মহকুমাশাসকের দপ্তরে একটি টিনের বাক্স বসানো হয়েছে, তাতে সাদা কাগজে লেখা ‘ঘুষ চাইলে এই বাক্সে জানান’। আর এই ড্রপ বক্স নিয়েই শুরু হয়েছে চর্চা। এই বাক্স কারও কাছে আতঙ্কের, আবার কারও কাছে আনন্দের। এই বাক্স দেখে দুর্নীতিগ্রস্তদের শুরু হয়েছে হৃদকম্পন।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই সূত্র ধরেই মানবাজার মহকুমা শাসকের দপ্তরে বসল ড্রপ বক্স। কয়েকদিন আগেই এই বাক্সটি অফিস চত্বরে রাখা হয়েছে। কেউ ঘুষ চাওয়ার লিখিত অভিযোগ জানালেই নেওয়া হবে ব্যবস্থা। মানবাজার মহকুমা এলাকাতে যদি কোন দুর্নীতি হয় তা এই ড্রপ বক্সেই জানানো যাবে। মানবাজার মহকুমা দপ্তরের অধীনে থাকা পাঁচটি ব্লক পুঞ্চা, মানবাজার-১, মানবাজার-২, বান্দোয়ান এবং বরাবাজার-সহ বিভিন্ন জায়গার মানুষজন নানা প্রয়োজনে এখানে আসেন। সাধারণ মানুষ যাতে কোনওভাবেই হয়রানি বা ঘুষের শিকার না হন, তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির পথেই হাঁটছেন মানবাজার মহকুমা। সেই পথ অনুসরণ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাতে খুশি সাধারণ মানুষ।
আরও পড়ুন:
বিজেপির রাজ্য কমিটির সদস্য গৌতম রায় এবিষয়ে বলেন, “কোনওভাবেই দুর্নীতির সঙ্গে আমাদের সরকার আপস করবে না। দুর্নীতির খবর পেলেই কড়া অ্যাকশন নেওয়া হবে। ৪ তারিখের পর যাঁরা ঢুকেছেন তাঁরা বিভিন্নভাবে দুর্নীতি করার চেষ্টা করছেন। বিজেপি ও তৃণমূলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আচ্ছে। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে দল ও সরকার।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
