Firhad Hakim: বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে ফিরহাদ হাকিমের বাড়িতে CID. ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। তৃণমূলের প্রস্তাবে ফিরহাদকে মুখ্য সচেতক করা হয়েছিল, সেই সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন ? বিধানসভায় জমা দেওয়া প্রস্তাবে সই কি তাঁর ? ফিরহাদ হাকিমকে প্রশ্ন সিআইডির। যে তৃণমূল বিধায়করা বলেছিলেন সই তাঁদের নয়, কি জানেন ফিরহাদ ? প্রশ্ন সিআইডির। বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে সোমবার অভিষেককে তলব, তার আগে ফিরহাদের বাড়িতে সিআইডি। ১৩ জন তৃণমূল বিধায়কের সই নকলের অভিযোগ। সই জালিয়াতি নিয়ে তৃণমূলেরই ২ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা অভিযোগ জানান। সই জালিয়াতিকাণ্ডে ৩ জন তৃণমূল বিধায়ককে আদালতে ডেকে হাতের লেখার নমুনা সংগ্রহ। সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে অরূপ রায়, বাহারুল ইসলাম ও শুভাশিস দাসের হাতের লেখার নমুনা সংগ্রহ।
