Voice of Eastern India

সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড়, বেরিয়ে এল তৃণমূল নেতার ‘বেডরুম’ ! ‘গডফাদার সুদীপ আর নয়না’, বিস্ফোরক সজল ঘোষ


কলকাতা: রাজ্যে পালাবদলের পরেই একের পর এক দুর্নীতির খবর প্রকাশ্যে আসছে। এবার শিরোনামে সুরেন্দ্রনাথ কলেজ। আজ্ঞে হ্যাঁ শহরের এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেই মিলছে ২টি ট্রলিব্যাগ ভর্তি, উইপোকা খাওয়া  নোটের হদিশ। আর ছাদে উঠতেই যেতেই মিলেছে তৃণমূল নেতার ‘বেডরুমের’ হদিশ। এবার এই ঘটনায় তীব্র কটাক্ষ বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষের।

আরও পড়ুন, হাঁটতে পারেন না স্বামী, পিঠে করে বয়ে জনতার দরবারে, মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আপ্লুত সস্ত্রীক সন্ন্যাসী মণ্ডল

এদিন সজল ঘোষ বলেন, কানাকাটারা এই টাকা খেলে যত ক্ষতি হত, উইপোকা খেলে কম ক্ষতি হয়। আর এই টাকাটা ওরা নিতে ভুলে গিয়েছিল। যে পরিমাণ রোজগার করে কলেজগুলি থেকে, তাঁদের কাছে এই টাকাটা এমন কোনও বড় টাকা নয়। ওরা ভূলে গিয়েছিল, এই টাকাটা নিয়ে যেতে।  

প্রশ্ন: কী কী ভাবে রোজগার করে (ওরা) ?

সজল ঘোষ : ভর্তির থেকে, এই দেওয়ালটা তৈরি হয়েছে, ওদের থেকে কাটমানি। ওদের লোক কন্ট্রাকটার হবে। ওদের লোক মালটা সাপ্লাই দেবে। সিন্ডিকেট যেটা আমরা বাইরে দেখি, সেটা এখানেও আছে। জানবেন প্রত্যেকটা দেওয়ালের থেকে কমিশন খেয়েছে। এত ব্যাগ ছিল, সেটা নিয়ে যেতে ভুলে গিয়েছে। আর এর পিছনে দুটো বিলাশবহুল স্যুইট পাওয়া গিয়েছে।..সব ব্যবস্থাই আছে এখানেও। একটা ঘরে বাবা থাকত, আরেকটা ঘরে ছেলে। বাবাও কলেজে যায়, ছেলেও কলেজে যায়। ..গডফাদার সুদীপ আর নয়না। আর শিবাশিষ ব্যানার্জি , সে হচ্ছে অ্যাডপটেড গ্র্যান্ড সন।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.