Voice of Eastern India

Samik Bhattacharya : দুর্ভাগ্য যে এত বছর পর সরকার তৈরি করলাম, যেখানে কোনও দায়িত্বশীল বিরোধী দল নেই : শমীক ভট্টাচার্য


কলকাতা : ক্রমশ শক্তি কমছে তৃণমূল কংগ্রেসের। ৮০ জন বিধায়কের মধ্যে দলবিরোধী কাজের অভিযোগে গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তারা। তা-ই নয়, আরও কোনও কোনও নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। জাভেদ খানের মতো বর্ষীয়ান রাজনীতিকও এদিন দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেছেন। একে একে অনেকেই মুখ খুলেছেন। দলের বিরুদ্ধে আরও অনেকে বিদ্রোহী বলেও জল্পনা রয়েছে। এদিকে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের শিকার হওয়ার পর আজ পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ওয়াই চ্যানেলে তিনি বলেন, ‘আমাকে কেউ আটকে রাখতে পারবেন না। যেখানে যাব সেখানে বসে পড়ব। সংবিধানের প্রতিটা শব্দ রক্ষা করব। লড়াই চালিয়ে যাব। বিজেপিকে তাড়িয়ে ছাড়ব।’ যদিও কার্যত ফ্লপ হয়েছে ওয়াই চ্যানেলের ধর্না ! এরকম একটা সময়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বললেন, “দুর্ভাগ্য আমাদের যে আমরা একটা পশ্চিমবঙ্গে এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম, যেখানে কোনও দায়িত্বশীল বিরোধী দল নেই। এটা যে কোনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক।”

তাঁর সংযোজন, “তৃণমূল কংগ্রেস আদপে কোনও রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপসহীনভাবে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু, তারপরে একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। এরসঙ্গে আমাদের দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই।”

প্রসঙ্গত, ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি। অথচ সেখানে চেনা মুখগুলোই উধাও। নেই নেতা-জনপ্রতিনিধি-সেলেব্রিটির সেই পুরনো ভিড়। ভিড় নেই সমর্থকদেরও। তার মধ্যেও বারবার তৈরি হল বিশৃঙ্খলা। একাধিক বার বক্তব্য থামাতে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

কোথায় সেই জনস্রোত ? কোথায় উপচে পড়া সমর্থকদের ভিড় ? উপস্থিত ছিলেন হাতে গোনা সমর্থক…! তার মধ্যেও চরম বিশৃঙ্খলা…। কখনও হট্টগোলে ঢাকা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য…, কখনও নিজেই বিরক্ত হয়ে বক্তব্য থামালেন তৃণমূল নেত্রী। বারবার বিশৃঙ্খলা.. গোলমাল…। বক্তব্য রাখতে গিয়ে বারবার থামতে হল তৃণমূল নেত্রীকে। এর আগে নানা ইস্য়ুতে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কখনও এই ছবি দেখা যায়নি। তৃণমূলের ১২০ জন সাংসদ-বিধায়কের মধ্যে নেত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচিতে হাজির হলেন মাত্র ১৪ জন !



Source link

Leave A Reply

Your email address will not be published.