Voice of Eastern India

ওয়াই চ্য়ানেলে ফ্লপ কর্মসূচি, মমতার পক্ষে কি ঘুরে দাঁড়ানো সম্ভব ? চমকপ্রদ পরিসংখ্যান Poll-এ


কলকাতা : ভোটে হারার পর ওয়াই চ্য়ানেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রথম কর্মসূচিই ফ্লপ। জনজোয়ারের ছবি উধাও, কর্মসূচিতে বিশৃঙ্খলা, বারবার খেই হারালেন তৃণমূলনেত্রী। এই জায়গা থেকে আর কি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব? এই প্রশ্ন রাখা হয়েছিল @sangesuman2025-এ। তাতে যা ফলাফল উঠে আসছে তা চমকপ্রদ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, উপরোক্ত প্রশ্নে ‘হ্যাঁ’ বলেছেন ১৬ শতাংশ মানুষ। ‘না’ বলেছেন ৮২ শতাংশ এবং ‘জানি না/বলতে পারব না’ ক্যাটিগরিতে রয়েছেন ২ শতাংশ মানুষ।

ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি । কিন্তু সেখানে নেতা-জনপ্রতিনিধি-সেলেব্রিটির সেই পুরনো ভিড় কোথায় ?
কোথায় সেই উন্মাদনা ? কোথায় সেই জনস্রোত ? কোথায় উপচে পড়া সমর্থকদের ভিড় ? উপস্থিত ছিলেন হাতে গোনা সমর্থক। তার মধ্যেও চরম বিশৃঙ্খলা। কখনও হট্টগোলে ঢাকা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কখনও নিজেই বিরক্ত হয়ে বক্তব্য থামালেন তৃণমূল নেত্রী।

এর আগে নানা ইস্য়ুতে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কখনও এই ছবি দেখা যায়নি। তৃণমূলের ১২০ জন সাংসদ-বিধায়কে মধ্যে নেত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচিতে হাজির হলেন মাত্র ১৪ জন। কার্যত ফ্লপ হল ওয়াই চ্যানেলের ধর্না। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “এত দুরবস্থা আমি জানতাম না। দেড়শোটা লোক আসেনি। সাংবাদিকরা গেছেন ২০০ জন। তারপর রাজ্যসভা লোকসভা নিয়ে এতগুলো সাংসদ, শুনলাম ৩ জন সাংসদ গেছেন। ৬ জন MLA গেছেন। ওই দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে চতুর্থ স্থান।”

কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন ?

পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একইভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানের পোল সেগমেন্টে। 

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে – সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ‘ঘণ্টাখানেক সঙ্গে  সুমন’ – অনুষ্ঠানে একটি ‘পোল সেগমেন্ট’ রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 



Source link

Leave A Reply

Your email address will not be published.