কলকাতা: আরও টলমল কলকাতা পুরসভা, মেয়র পারিষদ পদে ইস্তফা দিলেন তারক সিং। দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিন তারক সিং সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার যেটা মনে হয়েছে, এই নির্বাচনে যেটা দেখা গিয়েছে, কলকাতা শহরের প্রায় ১০৪ টি আসনে আমরা প্রায় পিছিয়ে গিয়েছি। ভারতীয় জনতা এগিয়ে আছে। তাতে যদি আমরা দুর্বল মনে করছি, জনতার রায় মেনে দলের উচিত ছিল, পদত্যাগ করে দেওয়া, আমি তার পক্ষে। যে আমরা ভোট পদত্যাগ করে দিলাম। মেয়রের সম্বন্ধেও আমার অভিযোগ আছে। এই যে এমআইসি মিটিং হল, মেয়র তো আমাদের মেম্বার , মেয়র ইন কাউন্সিলদের নিয়ে কোনওদিন মিটিং করে, এটা হল না, কেন হল না, কী করা দরকার । হাউজ বন্ধ হল, সেটা নিয়েও উনি ডিটেলসে আমাদের সঙ্গে আলোচনা করল না। …আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি, সেটা আমি দেখলাম, মেয়রকে কেউ কেউ ভুল বুঝিয়ে নোটিস দেওয়ার ছিল, দুটো কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস হয়েছে। তার জন্য কমিশনারকে শোকজ করতে বলেছিল দলের থেকে। আমি মেয়রকে না করেছিলাম। করবে না এটা ঠিক হবে না। …যে লোকরা এক্সপার্ট , পুরসভার মামলা করে, তাঁদের কাছে জেনে লিগাল ওপিনিয়ন নিয়ে তবে দেবে।তার কারণ হচ্ছে নোটিসটায় সাইন করেছেন, ডিপার্টমেন্টের অফিসারেরা। আমরা হচ্ছি পলিসি মেকার।
আরও পড়ুন, যে ‘জল্পনা’ উঠেছে, সেটা কি মিথ্যে ? সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
