প্রকাশ সিনহা, কলকাতা : তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা-বিধায়ক মুখ খুলছেন। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। এবার মুখ খুললেন বিধায়ক জাভেদ খান। তিনি বললেন, “পার্টির মধ্যে গণতন্ত্র ছিল না। আমাদের বক্তব্য কেউ শুনতেন না। শুনেও কিছু অ্যাকশন হত না। সেইজন্য বেশিরভাগ লোক এটাই বলছেন। বেশিরভাগ আমরা যারা আছি তাঁদের কথা শোনা হত না।”
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
