Abhishek Banerjee: ‘গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে’, অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার। অফিসের দোতলা থেকে নীচে ফেলা হল ল্যাপটপ। সেই ল্যাপটপ নিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়। গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে, অভিযোগ স্থানীয়দের। সংবাদমাধ্যম যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করে ল্যাপটপটি নিয়ে, সেই সময় তিনি বলেন, ‘আমাদের আসলে সন্দেহ আছে, এই ল্যাপটপে কিছু থাকতে পারে। গরু পাচারের কিছু তথ্য থাকতে পারে বলে আমাদের সন্দেহ। এই ল্যাপটপ আমরা পুলিশের হাতে তুলে দেব।’ নিজেকে সাধারণ কর্মী বলে পরিচয় দেন ওই ব্যক্তি। তিনি জানান, তাঁদের কর্মীরা তাঁকে ওই ল্যাপটপ দিয়েছে। এরপর ওই ব্যক্তি বলেন, ‘ওপর থেকে কেউ ল্যাপটপটা ফেলে। আমি কুড়িয়ে পেয়েছি। আমি বিষ্ণুপুর থানার স্যারের হাতে এটা আমি তুলে দিচ্ছি।’
