একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই পুলিশের হাতে আটক চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক। ‘কালীঘাট তৃণমূল’-এর সভায় যাওয়ার আগে আটক করা হল অসিত মজুমদারকে। সম্প্রতি সিবিআই পরিচয় দিয়ে অসিত মজুমদারের বাড়িতে ঢোকেন এক যুবক। সেই সংক্রান্ত মামলায় অভিযুক্তকে শনাক্ত করার জন্য থানায় ডাকা হয়েছিল প্রাক্তন বিধায়ককে। অভিযোগ, তারপর সেখানেই আটক করা হয় অসিত মজুদারকে। এবিষয়ে চুঁচুড়া থানার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
একুশে জুলাইয়ের দিনই, জমি-সংক্রান্ত একটি মামলায় ফের পুলিশের হাতে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যদিও গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত হন তিনি। এই নিয়ে ৩ মাসের মধ্যে দুই-দুইবার গ্রেফতার হলেন তিনি। ‘কালীঘাট তৃণমূল’-এর একুশে কর্মসূচিতে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। তারই মধ্যে, হঠাৎ পুলিশি সমন। প্রথম আটক ও তারপর গ্রেফতারি। একুশে জুলাইয়ের দিনই, জমি-সংক্রান্ত একটি মামলায় ফের পুলিশের হাতে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই নিয়ে ৩ মাসের মধ্যে দুই-দুইবার গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক।
গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত হন তিনি। চুঁচুড়ার বাসিন্দা জ্যোৎস্না হাজরার অভিযোগ, ২০১৩ সালে, একটি আবাসনের প্ল্যান পাস করানোর জন্য, একটি গ্যারেজ বিনামূল্য দানপত্র করে দিতে বলেন চুঁচুড়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। এমনকী না দিলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। তাঁর দাবি, দানপত্র করে দেওয়ার পর প্ল্যানের অনুমোদন পান জ্যোৎস্না হাজরা। পরবর্তীকালে, দানপত্র বাতিলের আবেদন জানালে, ফের খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
চুঁচুড়া আদালতে এখনও চলছে এই মামলা। এবার, এই মামলাতেই নতুন করে অসিত মজুমদারের নাম যুক্ত করা হয়েছে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে। চুঁচুড়া আদালতে তোলা হলে, পাঁচ হাজার টাকার বন্ডে অসিত মজুমদারের জামিন মঞ্জুর হয়। এর আগে, ৩১ মে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে। সেবার ১৯ দিনে মাথায় জামিনে মুক্ত হন তিনি।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
