আরও মামলার জালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ দায়ের ফলতা থানায়। ফলতায় অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির। ফলতা ব্লকে মৎস্যজীবী ত্রাণ ও গৃহনির্মাণের ত্রাণে দুর্নীতির অভিযোগ। আমফানের পর ৪৭ কোটিরও বেশি সরকারি অর্থ বণ্টনে বেনিয়মের অভিযোগ। ‘উপভোক্তা তালিকায় ভুয়ো রেকর্ড, একই পরিবারের একাধিক সদস্যের নাম’, সরকারি অর্থ আত্মসাতের সম্ভাবনা, অভিযোগে উল্লেখ বিজেপি নেতার। নিরপেক্ষ FIR এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের। অভিযোগে নাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের। ফলতার তৎকালীন বিধায়ক শঙ্করকুমার নস্করের নামও অভিযোগপত্রে।
এর আগে বিষ্ণুপুর থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমফানের ত্রাণে ‘দুর্নীতি’র অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিষেকের বিরুদ্ধে আমফানে ২৫০ কোটি ত্রাণ ‘দুর্নীতি’র অভিযোগ দায়ের করেন। বিষ্ণুপুর থানাতেও আমফানের পরে একই পরিবারের একাধিক সদস্যের নামে ত্রাণের টাকা দেওয়ার অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। ত্রাণের টাকার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগও তোলেন। SIT গঠন ও ফরেন্সিক অডিটের দাবি করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।
Jahangir Khan: আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গির খানের স্ত্রী
