Voice of Eastern India

অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস… সবকটা চোর, স্বরূপ গ্রেফতার হতেই নিউ আলিপুর থানার সামনে আমজনতার ক্ষোভের বিস্ফোরণ


সৌমিত্র রায়, পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই, নিউ আলিপুর থানার সামনে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ। এক যুবকের অভিযোগ, ‘এলাকায় কোনও কিছু ঠিকভাবে হতে দেয়নি। এলাকার সব ব্যাপারে দখলদারি করেছে। একটা পুজো হয়, নিউ আলিপুর সব জায়গা ঘুরে খোঁজ নিয়ে দেখুন কোন জায়গায় দুর্গাপুজোয় এত চাঁদা ওঠে। রংবাজি করে লোকের থেকে টাকা নিয়েছে। লরিওয়ালাদেরও ছাড়েনি। দুই ভাই-ই… কেউ দোতলা বাড়ি করলে ওনার থেকে অনুমতি নিতে হবে। উনি পারমিশন দিলে লোকে বাড়ি করবে? উনি কে? লোকে ওনাকে বলে সবকিছু করবে? বাড়িতে রং করতে গেলে ওনার থেকে অনুমতি নিতে হবে… সরকার স্কুল করে দিয়েছে, সেখানে জুঁই বিশ্বাসের ছবি লাগিয়ে দিয়েছে। কেন? জুঁই বিশ্বাস টাকা দিয়েছে? অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস – সবকটা চোর। 

আরেক যুবকের অভিযোগ, তাঁর বাবা ১০০ দিনের কাজ করতেন। সেই কাজ করা বন্ধ করে দিয়েছিলেন স্বরূপ বিশ্বাস। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে শাসিয়েছিলেন এই বলে যে তাঁর ছেলেকে দেখে নেবেন। ছেলের কিছু হয়ে গেলে বাবা তাঁর কাছে গেলে কিছু করতে পারবেন না, এমন কথা বলেও হুমকি দেন স্বরূপ বিশ্বাস, এমনই অভিযোগ ওই যুবকের। অন্যদিকে, আরেক মহিলা অভিযোগ করেছেন, তাঁর দুই ছেলেকেই মারধর করা হয়েছিল। মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। 

ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ 

মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ। গ্রেফতার অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রীর ভাই। গ্রেফতার হতেই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ। নিউ আলিপুর থানার সামনে তুমুল বিক্ষোভ। স্বরূপ বিশ্বাসকে ‘চোর’ স্লোগান। এদিন নিউ আলিপুর থানা থেকে গাড়ি করে স্বরূপ বিশ্বাসকে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছিল স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, সেই সময় কার্যত জনতার রোষ আছড়ে পড়ে ওই গাড়ির উপর। ক্রমাগত ‘চোর চোর’ স্লোগান উঠতে থাকে আশপাশ থেকে। 

স্বরূপের নামে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়েরের পরই গ্রেফতার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্য়ান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস। গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। রাতেই মেডিক্যাল করে লালবাজারে নিয়ে যাওয়া হবে, কাল তোলা হবে কোর্টে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.