কলকাতা: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ধুন্ধুমার। তাঁকে লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা। হেলমেট পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভকারীদের মধ্যে থেকে বের করলেন নিরাপত্তারক্ষীরা। সংবাদ মাধ্যমের সামনেই ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও।
আরও পড়ুন: বিধানসভায় সই জালিয়াতি মামলায় এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা
সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের এক কর্মীর বাইকে চড়ে তিনি যাচ্ছিলেন ওই কর্মীর বাড়িতে। তিনি যখন আসছিলেন, তখন তাঁকে কামালগাজী মোড়ের কাছে কালো পতাকা দেখানো হয়। এমনকি ‘চোর’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই সব ঘটনায় কোনও আমল দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেন নিজেই।
https://www.youtube.com/watch?v=YBkSxs6n6o8
দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাঁকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। জনতার মধ্যে থেকে তাঁকে বের করার চেষ্টা করে নিরাপত্তারক্ষীরা। তাঁর সুরক্ষার জন্য তাঁকে পরিয়ে দেওয়া হয় একটি হেলমেটও। এরপরই তাঁর দিকে ডিম ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা।
আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁর হাতে নোটিস দিলেন সিআইডি-র আধিকারিকরা
উত্তেজিত জনতা তাঁকে দেখে যেমন ডিম ছোড়ে, তেমনই স্লোগানও দিতে থাকে। আসলে যে জযোগট অভিষেককে ঘিরে এই বিক্ষোভ দেখানো শুরু হয়, সেখান থেকে মৃত তৃণমূল কর্মীর বাড়ি অনেকটা দূরে। ফলে, বাকি রাস্তা হেঁটেই ওই কর্মীর বাড়ির দিকে এগোতে থাকেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাইকে করে সোনারপুরে ঢুকছিলেন, সেই বাইক রাস্তায় ফেলে রেখে আসেন তৃণমূল কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যত এগোতে থাকেন, একই সঙ্গে তাঁকে লক্ষ্য করে ছোড়া হতে থাকে ডিম, ইট বা জুতো। দেখানো হচ্ছে বিক্ষোভও।
