কলকাতা: জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য? মুখ্যমন্ত্রীর কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপের প্রস্তাব শমীক ভট্টাচার্যর।
‘ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী। পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করা যায় কিনা…। সরকারি প্রকল্প হিসেবে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা যায় কিনা…। জন্ম নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মহিলাদের উন্নয়ন করতে পারি কিনা… এনিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী’, এদিন এমনই প্রস্তাব বিজেপির রাজ্য সভাপতির।
শমীক ভট্টাচার্যর দাবি, ‘সুস্থ ও স্বাভাবিক সমাজে পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনে ফ্ল্যাগশিপ প্রোজেক্ট তৈরি করে সরকারি প্রচারের মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ করতে উদ্যোগ নিতে হবে। জমির উপর মানুষের চাপ কমাতে হবে। পরিবার পরিকল্পনা করে মহিলাদের বিকাশ ঘটাতে এবং শিক্ষা-আর্থসামাজিক বিকাশের দিকটিও মাথায় রাখতে হবে।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তিনি জন্মনিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আবেদন করেন। তাঁর দাবি, এই মুহূর্তে এরাজ্যে জন্মনিয়ন্ত্রণের যথেষ্ট প্রয়োজন।
