Voice of Eastern India

West Bengal News Today Live Updates: আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ, কারা হতে পারেন মন্ত্রী? তালিকায় রয়েছেন কারা


আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ। মন্ত্রী হতে পারেন তাপস, শঙ্কর, অর্জুন, জগন্নাথ, শারদ্বত, ইন্দ্রনীল খাঁ, অশোক দিন্দা, গৌরীশঙ্কর ঘোষ, মালতি রাভা। কলকাতা রওনা গার্গী দাস ঘোষের। 

মথুরাপুরে তৃণমূল সাংসদের অফিসে আছড়ে পড়ল ক্ষোভ। নয়ানজুলি বুজিয়ে বেআইনি ভাবে কার্যালয় তৈরির অভিযোগ। বাপি হালদারের পার্টি অফিস ভাঙচুর। খুলে ফেলা হল হোর্ডিং। 

মথুরাপুরে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। পার্টি অফিসে জনরোষ। উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি। 

সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে অভিষেক। তৃণমূল নেতা ও সমর্থক-সহ গ্রেফতার ৫। 

অভিষেককে ভর্তিতে না, বেলভিউয়ের CEO-কে ধমক মমতার। ভিডিও পোস্ট করে অভিযোগ দেবজিতের। 

সেবাশ্রয়ে জটিল রোগে আক্রান্ত ছোট্ট মেয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি অভিষেক, অভিযোগ বিষণুপুরের মান্না পরিবারের। 

চণ্ডীতলায় বিক্ষোভের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।….ধাক্কাধাক্কি, চোট পেয়ে মাটিতে শুয়ে পড়লেন তৃণমূল সাংসদ। উঠল চোর স্লোগান। 

পালাবদলের পর ‘ভয় Out’। গড়ফায় সোনা পাপপু ও তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে আছড়ে পড়ল ক্ষোভ। ক্লাব দখল থেকে নেশার ঠেক চালানো, ভুরি ভুরি অভিযোগে বিক্ষোভ। 

গ্রেফতার ৩ প্রাক্তন তৃণমূল বিধায়ক। প্রয়াগরাজে জালে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস। ধৃত পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পাকড়াও চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। 

পালাবদলের পর সামনে আসছে একের পর এক অভিযোগ। দক্ষিণ দমদম, ভাটপাড়া থেকে মেদিনীপুর। পরপর জালে তৃণমূল কাউন্সিলর। বিধাননগরে ধৃত কাউন্সিলরের স্বামী। কামারহাটি জালে মদন ঘনিষ্ঠ। 

দিকে দিকে গ্রেফতার পুরুষ ‘লক্ষ্মী’! ডোমকলের তৃণমূল নেতা থেকে রিষড়ার কাউন্সিলর। দিনের পর দিন পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। 

গানেও দিতে হত কাটমানি! সব কিছু নিয়ন্ত্রণ করতেন ইন্দ্রনীল সেন। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। প্রতিক্রিয়া মেলেনি ইন্দ্রনীলের। 

দিকে দিকে বাড়ছে ক্ষোভ। মাথাভাঙায় কাটমানি ফেরত তৃণমূল নেতাদের। ঘুঘুমারিতে টাকা ফেরতের আশ্বাস দিয়ে মাইকে প্রচার। শীতলকুচিতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ। 

টালমাটাল তৃণমূল, নেত্রীর ডাকা বৈঠকে ৮০ মধ্যে হাজির মাত্র ২০ বিধায়ক। বাতিল কালীঘাটের বৈঠক। ফিরে গেলেন নেতারা। বৈঠক ভেস্তে যাওয়ার পর অভিষেকের বাড়িতে মমতা। 

ভোটে ভরাডুবির পর তৃণমূলের অন্দরেই বিদ্রোহের সুর। বিজেপির দরজা বন্ধ, বুঝিয়ে দিলেন শমীক। 

ডায়মন্ড মডেল ভেঙে চুরমার। ৯ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের পর ডায়মন্ড হারবারে পুরবোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ। দায়িত্বে SDO অয়ন দত্তগুপ্ত। 

অনুপ্রবেশে ‘জিরো টলারেন্স’। স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। ৮০ জন নিয়ে যাওয়া হল হোল্ডিং সেন্টারে। আগামী সপ্তাহে সীমান্ত নিয়ে দিল্লিতে ভারত-বাংলাদেশ বৈঠকের সম্ভাবনা। 

যুবভারতীতে মেসি-কাণ্ডে বিপাকে অরূপ বিশ্বাস। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে FIR। 

হাওড়া, শিয়ালদার পর এবার দমদম স্টেশন। জবরদখল মুক্ত করতে অভিযান, চলল বুলডোজার। ভেঙে ফেলা হল বেআইনি দোকান। 

বেআইনি নির্মাণে বিদ্যুৎ সংযোগের প্রতিবাদ করে আক্রান্ত। তিলজলায় ইঞ্জিনিয়ার ও তাঁর বাবাকে মার। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি! অভিযুক্ত তৃণমূল-ঘনিষ্ঠ প্রোমোটার। 

কামদুনিতে এবার জমি আন্দোলন! জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ নির্মাণ সংস্থার বিরুদ্ধে। দোসর তৃণমূলের নেতারা। প্রতিবাদ করায় মিথ্যে মামলায় ফাঁয়ানোর অভিযোগ। 

এয়ার কুলার থেকে ফ্যান। উপহারের বিনিময়ে রক্তদান। মথুরাপুরে স্বাস্থ্য দফতরের আচমকা অভিযানে বেনিয়মের পর্দাফাঁস। সোনারপুরেও বেনিয়ম। ব্লাড ব্যাঙ্কের রেজিস্টার সিল। 

গলফ গ্রিনে যুবক ও তরুণীর রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার জোড়া দেহ। ঘটনাস্থল থেকে আটক ২। 

কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বড়ায় শ্যুটআউট। বাইকে এসে নির্মীয়মান হোটেল লক্ষ্য করে ২ রাউন্ড গুলি। ব্যবসায়িক শত্রুতায় হামলা। প্রাথমিক অনুমান পুলিশের। 

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। সাড়ে তিপান্ন টাকা বেড়ে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ৩২৫৫ টাকা। অপরিবর্তিত গেরস্থের LPGর দাম। 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.