West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর। কেষ্টর কলার ধরে শাসানি। হাত জোড় করে ক্ষমা প্রার্থনা অনুব্রতর।
পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ। মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্টই এখন হামলার মুখে। চেয়ারে বসে অনুব্রত, সামনেই চলল ভাঙচুর। উঠল জয় শ্রীরাম স্লোগান।
ক্ষোভের মুখে কেষ্ট। চরমে চাপানউতোর। আইনের শাসন নয়, বিজেপির শাসন চলছে। সরব ঋতব্রত। জঙ্গলরাজ, কটাক্ষ কুণালের। তৃণমূলের লোকেরাই তৃণমূলকে ধমকাচ্ছে। পাল্টা দেবজিৎ।
সিউড়ি থানা ও SP অফিসের কাছেই পার্টি অফিসে হামলা। কেষ্টর অনুগামীদের সামনেই অবাধে ভাঙচুর। আটক ৩।
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ। শ্রীরামপুরে মমতা তৃণমূলের সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির।
জ্ঞানেশের বিরুদ্ধে একজোট বিরোধীরা। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক। দেশজুড়ে আন্দোলনের তোড়জোড়। ৬ অক্টোবর কমিশন অভিযানের ডাক। পরিবারতন্ত্র বাঁচাতে মিছিল, কটাক্ষ বিজেপির।
ভোট চুরি করে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের অভিযোগে আক্রমণে মমতা। একজোট হয়ে CEC-র পদত্যাগ দাবি। এখনও নিজের হার মানতে পারছেন না, পাল্টা খোঁচার শমীকের।
নোটবন্দি থেকে ভোটবন্দি করেছেন প্রধানমন্ত্রী, হাতের পুতুল জ্ঞানেশ কুমার। EVM থেকে ব্যালটে ফেরার দাবি বিরোধীদের। EVM-এর ভোটেও জিতেছিল কংগ্রেস, তৃণমূল। পাল্টা বিজেপি।
একতরফা সিদ্ধান্ত-বিতর্কেই মধ্যেই ফের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। এস এস সান্ধু ও বিবেক যোশীর সঙ্গে আলোচনা জ্ঞানেশ কুমারের। অন্ধ্র, মেঘালয়ে বাড়ল SIR সময়সীমা।
অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। স্বাগত জানাতে হাজির প্রদেশ কংগ্রেস সভাপতি।
জেলের বাইরে থেকেই ভোটের লড়াইয়ে কংগ্রেস প্রার্থী। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য। দ্রুত শুনানির আর্জি খারিজ। সোমবার শুনানি।
১২দিন পর জেলমুক্ত মিলন। জালে ঘনিষ্ঠ কংগ্রেস নেতা। চণ্ডীপুরের মামলায় গ্রেফতার মানিক ফকির। কংগ্রেসকে এত ভয় কেন? সরব শুভঙ্কর। পুলিশ পুলিশের কাজ করছে, পাল্টা বিজেপি।
জেল থেকে বেরিয়েই প্রচারে কংগ্রেস প্রার্থী। প্রচারে ঝড় তুলছেন বিজেপি প্রার্থীও। হাসিরানি রথের সমর্থনে রোড শো হিরণের।
হাতছাড়া খাম, উপনির্বাচনে আলমারি প্রতীকেই লড়তে হবে নৌশাদের দলকে। গণতান্ত্রিক তৃণমূলকে খাম চিহ্ন দেওয়ার বিরুদ্ধে ISF-এর মামলা খারিজ করল হাইকোর্ট।
পুজো পরিক্রমার নামেও প্রতারণার অভিযোগ! ইডির তলবে হাজির ইন্দ্রনীল সেন।বাড়ি, বাগানবাড়িতে তল্লাশির পরে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
৩টি ঘনিষ্ঠ সংস্থাকেই সরকারি অনুষ্ঠানের টেন্ডার। ডোনার কার্ডের নামে কোটি কোটি টাকার জালিয়াতি। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়।
একাধিক IPS-এর নাম করে পোস্ট মহুয়া মৈত্রের। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদকে ফের তলব। ৩ অক্টোবর ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় হাজিরার নির্দেশ।
পরিবর্তনের জমানায় স্কুল সিলেবাসে বদল। ক্লাস টেন পর্যন্ত বইয়ে ড. শ্যামাপ্রসাদের জীবনী। বাদ যাচ্ছে মমতার সিঙ্গুর আন্দোলন। জানুয়ারিতেই নতুন সিলেবাস।
মোঘল সাম্রাজ্য থেকে কমিউনিজমে পরিমার্জন। পর্ষদের নতুন সিলেবাসে দেশাত্মবোধে জোর। বাদ পড়ছে সিরাজদৌল্লা, আসছে মেবার পতন।
স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়? RSS-এর শিক্ষক সংগঠনের আপত্তিতে ঢাকুরিয়ার সকুল থেকে সরল মার্কস, মাও জে দং, চে গেভারা-র ছবি।
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-তে ধুনধুমার, অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে তিনটি মামলার তদন্তে সিট। SRFTI-কাণ্ডের প্রতিবাদে পথে ABVP.
ফের উত্তপ্ত ক্যাম্পাস, এবার মালদা কলেজে তুলকালাম। এবিভিপি-ছাত্র পরিষদ সংঘর্ষ।
সাউথ পয়েন্টে রক্তারক্তি কাণ্ড। ক্লাসে সহপাঠীকে ছুরির কোপ নবম শ্রেণির ছাত্রের। রুবি জেনারেলে ভর্তি আহত ছাত্র। থানায় অভিযোগ সকুলের। অভিযুক্ত স্পেশাল চাইল্ড, দাবি পুলিশের।
রাজ্যে আসছে বড় বিনিয়োগ? নবান্নে রিলায়েন্স কর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। কয়েকদিনেই রাজ্যের শিল্পনীতি ঘোষণা। জমি, বিদ্যুৎ থেকে ইনসেনটিভ, পরিকাঠামোয় জোর।
বিদ্যাসগরের জন্মস্থানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য চলতি বছরেই ১২০০ কোটি টাকা বরাদ্দ। ২০২৭-এর জুনের মধ্যে বেশিরভাগ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
নিজেদের ব্লাড ব্য়াঙ্ক থাকলে, প্রয়োজন ছাড়া সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো যাবে না। হয়রানি কমাতে অ্যাডভাইজরি জারি স্বাস্থ্য দফতরের। পরিষেবা সুনিশ্চিত করতে নির্দেশ।
বিমানে জঙ্গি হানা, হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট। ছুরি নিয়ে কো-পাইলটের হামলার মুখেও প্রতিরোধ স্মিত মচ্ছরের। ইজরায়েলগামী উড়ানের ১৮০ জনের রক্ষা। মুম্বইয়ের পাইলটকে স্যালুট নেতানিয়াহুর। হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট
কাশ্মীরে ফের সেনার সাফল্য। বদগাঁওয়ে একাউন্টারে নিহত পহেলগাঁওয়ে হামলাকারী লস্কর কমান্ডার হাসিম মুসা। পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো ছিল হাসিম।
সমুদ্রপথে বিপুল মাদক পাচারের চেষ্টা পাকিস্তানের। লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৩ হাজার কোটি টাকার মাদক উদ্ধার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর। আটক পাঁচ পাক নাগরিক।
শুল্ক-শঙ্কার আবহেই ফের মোদি-ট্রাম্প আলোচনা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর। প্রতিরক্ষা, বাণিজ্য থেকে জ্বালানি। একাধিক বিষয়ে আলোচনা, পোস্ট মোদির।
দু-দশক পর ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে আমেরিকা। অবশেষে ঘরে ফিরছে আমাদের সেনা। আশা করি এবার ভাল ভাবেই পরিস্থিতি সামলাবেন ইরাকের প্রধানমন্ত্রী। পোস্ট ট্রাম্পের।
এশিয়াডে একই দিনে ভারতের ৪ সোনা। তিরন্দাজিতে জোড়া সোনা জয়। শ্যুটিংয়ে ট্র্যাপ মিক্সড ইভেন্টে সোনা নিরু-কিয়ান জুটির। টিম ইন্ডিয়ার ঝুলিতে ১০টি সোনা।
বক্সায় এল বিহারের বাঘিনী। এনক্লোজারে রেখে চলছে নজরদারি। গান্ধী জয়ন্তীতে জঙ্গলে ছাড়ার পরিকল্পনা। উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় বনমন্ত্রীর।
