Voice of Eastern India

West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি


বিশ্বজিৎ দাস ও সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি। তাঁদের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মোটা টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আজ ২ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাজেয়াপ্ত প্রচুর নথিপত্র ও TET-এর অ্যাডমিট কার্ড।

গ্রেফতার অজিত মাইতি। পাকড়াও অজিত-ঘনিষ্ঠ ২। দুর্নীতির অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার হয়েছিলেন অজিত মাইতি। এবার চাকরি বিক্রির অভিযোগে পাকড়াও করা হল পিংলার প্রাক্তন বিধায়কের গাড়ি চালক ও এক ঘনিষ্ঠ ব্যক্তিকে। খড়গপুর লোকাল থানা সূত্রে খবর, অজিত মাইতির গাড়িচালক অমল ভুঁইয়া ও প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ প্রণব মণ্ডলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ওই ২ সন্দেহভাজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

দেখা যায়, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও পিংলার প্রাক্তন বিধায়কের বাড়ির মধ্যে রাখা রয়েছে বস্তা বস্তা অ্যাডমিট কার্ড ও প্রচুর নথি। অজিত মাইতির গাড়িচালক অমল ভুঁইয়ার বাড়িতেও একই সময়ে হানা দেন খড়গপুর লোকাল থানার আধিকারিকরা। গয়নার বাক্সগুলো পেয়েছে, গয়নাগুলোও উদ্ধার করবে। ২ বস্তা টাকাও সরিয়েছে। টাকাগুলোও উদ্ধার করবে। ডাকাত সব বালির টাকা। বালি আর চাকরি বিক্রির টাকা। 

দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার করা হয় মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। 



Source link

Leave A Reply

Your email address will not be published.