West Bengal News Live Updates: ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রীর নামে মিলল অন্তত ৬০ টি সম্পত্তির হদিশ
আমেরিকার সঙ্গে ইরানের শান্তি চুক্তির পরেই দাম কমল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। ১৭৪ টাকা কমে এখন দিতে হবে ৩ হাজার ৮১ টাকা ৫০ পয়সা।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে NIA. রামনবমীতে হিংসায় মূলচক্রী হিসেবে অপরূপার স্বামী সাকির গ্রেফতার। বাড়িতে মিলল ২০টিরও বেশি গুলি।
NIA তল্লাশির সময় অনুগামীদের বিক্ষোভ। পুলিশকে ধাক্কা মারায় প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে FIR. আজই তলব।
ভয়েস টেস্ট না দিয়ে হাইকোর্টে গিয়েও রক্ষাকবচ পেলেন না অভিষেক। DJ-মামলায় হস্তক্ষেপই করল না আদালত। আগাম জামিন মামলায় PA-রও ধাক্কা।
কণ্ঠস্বর আমার বলে অভিষেকের সওয়াল। খুন করে কেউ থানায় গিয়ে স্বীকার করলে পুলিশ কি তদন্ত করবে না? ভর্ৎসনা করে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের।
কোথায় যেত প্রাইমারির চাকরি বিক্রির টাকা? চাঞ্চল্য়কর দাবি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপসের।
অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাইকোর্টে ধাক্কা কালীঘাট-তৃণমূলের। দ্রুত শুনানির আর্জি খারিজ। যা হবে তালিকা মেনে, বাড়তি সুবিধা নয়, জানিয়ে দিলেন বিচারপতি।
ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের ‘সেবাশ্রয়’ নিয়ে অভিযোগ করছেন চিকিৎসকরাই। অভিযোগ পেলে পদক্ষেপ, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর।
তৃণমূল জমানায় ভুয়ো এসটি সার্টিফিকেট। যিনি দিয়েছেন, যিনি নিয়েছেন, কাউকেই ছাড় নয়, OBC সংশোধনী বিল পাসের পরেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
রাজ্যের সব স্কুল শিক্ষকরাই কি এবার পাবেন সরকারি কর্মীর মর্যাদা? সরকারকে ভেবে দেখার পরামর্শ বিজেপির রাজ্য সভাপতির।
মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারির পরেই হুমায়ুনের বাড়িতে পুলিশ। হাজিরার জন্য জোড়া নোটিস। যে মঞ্চ থেকে উস্কানি, অনুষ্ঠানের উদ্যোক্তা ৩ AJUP নেতা গ্রেফতার।
কয়েক বছরেই বিপুল সম্পত্তির মালিক! মিলল অন্তত ৬০টি জমির দলিলের হদিশ। আরেকটি মামলায় সস্ত্রীক তৃণমূল পুষ্পার পুলিশ হেফাজত।
না ঋতব্রত-তৃণমূল, না কালীঘাট-তৃণমূল। ২১ জুলাই ধর্মতলায় কাউকেই সমাবেশের অনুমতি দিল না পুলিশ।
২ জুলাই থেকে ৩০ অগাস্ট, মধ্য কলকাতার একাংশে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। অশান্তির আশঙ্কায় ৫জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা।
সবার জন্য দরজা খুললে বিদ্রোহী বিধায়ক হবে ৭৭। চাপ বাড়িয়ে ফের চড়া সুর ঋতব্রত-তৃণমূলের। মামলা থেকে বাঁচতেই একজোট, শীঘ্রই ভাঙবে, পাল্টা কুণাল।
ওবিসি-বিলে বিজেপির পক্ষে ভোট ১৮৬, গুন্ডা দমন বিলের ভোটাভুটিতে ১৭৬। ১০জন বিধায়ক গেলেন কোথায়? সব বিধায়কই ছিলেন, দাবি বিজেপির।
ভোটের ২ মাস পরে অভিষেকের হেল্পলাইন। কর্মীদের পাশে থাকার বার্তা। দেরিতে ভাঙল ঘুম, কটাক্ষ ঋতব্রতর। জবাব এড়িয়ে দূরত্ব তৈরির চেষ্টায় কুণাল।
তোলাবাজি থেকে দুর্নীতি। রাণাঘাটে জনরোষের মুখে তৃণমূল কাউন্সিলর। বোলপুরে সন্ত্রাসের অভিযোগে বিধায়ক-ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার।
দিকে দিকে ডিম ছুড়ে বিক্ষোভ। শাস্তি কী হতে পারে, স্পষ্ট বার্তা পৌঁছনো দরকার, জানিয়ে দিল হাইকোর্ট। বন্দিদের নিয়ে যাওয়ার গাইডলাইন তলব।
সন্দেশখালির পরে গোসাবা। আরেক তৃণমূল নেতার পুকুর থেকে মিলল বন্দুক-গুলি! ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূলের পঞ্চায়েত প্রধান গ্রেফতার।
আদিবাসীদের কথা কখনও ভাবেনি তৃণমূল। অপমান করেছে রাষ্ট্রপতিকে, বাধা দিয়েছে উন্নয়নে। বাঁকুড়ার হুল দিবসের অনুষ্ঠান থেকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী।
হলদিয়া পেট্রোকেমের ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই পাশের ঝুপড়ি। একজনের মৃত্যু, ৯জন আহত। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত।
মানা হয়নি বিল্ডিং প্ল্যান, আপস করা হয়েছিল নির্মাণ কাজের গুণমানেও। তারাতলাকাণ্ডে প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা পুরসভার। শুরু হল বিশেষ অডিট।
১০০দিনের বদলে আজ থেকেই ভিবি-জিরামজি প্রকল্পে ১২৫দিনের কাজ। আওতায় আড়াই কোটি। অন্নপূর্ণা যোজনায় আজই অ্যাকাউন্টে ৩ হাজার টাকা।
আদিবাসী পড়ুয়াদের হস্টেলে থাকা খাওয়ার ভাতা বাড়াল সরকার। এবার মাসে মিলবে ৩৩০০। জয় জোহার প্রকল্পেও মহিলাদের ভাতা বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
দেশের মাটিতে জন্মালেই দিতে হবে নাগরিকত্ব। আমেরিকার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা ট্রাম্পের। সকলেরই নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। জানাল আদালত।
৩-০-তে উড়ে গেল সুইডেন। এমবাপের জোড়া গোলে বিশ্বকাপের শেষ ষোলয় ফ্রান্স। চলতি বিশ্বকাপে ৬ গোল করে মেসির সঙ্গে সমানে টক্কর কিলিয়ানের। গড়লেন নক আউটে সর্বাধিক গোলের রেকর্ডও।
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অফ ১৬ তে পৌঁছে গেলো নরওয়ে। গোলদাতা নুসা, হালান্ড। প্রি কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি।
