Voice of Eastern India

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর



<p>’কালীঘাট-তৃণমূল’ ছেড়ে বিদ্রোহী তৃণমূল সাংসদদের NCPI-তে যোগ দিয়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সোমবার তাঁর গড়ফার পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন কালীঘাট-তৃণমূল কর্মীরা। বের করে দেওয়া হয় তাঁর সহকারীকে। এনিয়ে সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাঁর প্রতিক্রিয়া মেলেনি।&nbsp;&nbsp;</p>
<p>কেন মন্ত্রীর সঙ্গে দুর্নীতিগ্রস্ত ঠিকাদার? এই নিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন উলুবেড়িয়ায় বিজেপির আইটি সেলের আহ্বায়ক। শুরু হয় তীব্র বাদানুবাদ। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বলেছেন উমেশ রাই।&nbsp;&nbsp;</p>
<p>শ্মশানে ‘অভয়া’র মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল? কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার তা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। পানিহাটি শ্মশানে গিয়ে নথিপত্র সংগ্রহ করেন তদন্তকারীরা।</p>



Source link

Leave A Reply

Your email address will not be published.