Voice of Eastern India

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP


রাঁচি : ইন্ডি জোটের শরিক, JMM-কংগ্রেস জোটের হাতে থাকা ঝাড়খণ্ডের রাঁচিতে চাকরি দুর্নীতির প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ঘিরে উত্তাল হল রাজনীতি। প্রশ্নের মুখে পড়ল হেমন্ত সোরেনের সরকার। পড়ুয়াদের ‘বিধানসভা ঘেরাও’ অভিযানে চালানো হল জলকামান । আর এই ঘটনার প্রতিবাদেই আজ, মঙ্গলবার, রাজ্যজুড়ে বনধ ডাকল বিজেপি। পরীক্ষার্থীদের উপর পুলিশের এই নির্মম আচরণের কড়া সমালোচনা করেছে ঝাড়খণ্ড বিজেপি। দলের ঝাড়খণ্ড সভাপতি আদিত্য সাহু স্পষ্ট জানিয়েছেন,  JPSC-JSSC পরীক্ষার্থীদের উপর পুলিশের এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। বহু ছাত্রছাত্রী আহত হয়েছেন।  ঘটনার প্রতিবাদেই পথে নামবে BJP।  

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় চরম অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন পরীক্ষার্থীদের একাংশ। এই আন্দোলনই নতন করে অক্সিজেন পেয়েছে যন্তরমন্তরে জেন-জি-র আন্দোলনের পরে। সোমবার সেই আন্দোলন আরও বড় আকার নেয়। আন্দোলনকারীরা CBI বা অন্য কোনও এজেন্সিকে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। পরীক্ষা বাতিল করে প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানান। সোমবার ছিল তাঁদের আন্দোলনের ১৭তম দিন। পড়ুয়াদের আটকাতে কাঁটাতারের স্পাইরাল ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। এখানেই শেষ নয়, আন্দোলন দমিয়ে রাখতে  জলকামান ছোড়ে পুলিশ । লাঠিচার্জ করে।  কাঁদানে গ্যাসের শেল ফাটায়।   টানা ৯ দিন ধরে রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনশন চালিয়ে যাচ্ছেন ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। অ্যাম্বুল্যান্সে চাপিয়ে এদিন ঝাড়খণ্ডের পুরনো বিধানসভা ভবন অবধি তাঁকে নিয়ে আসা হয়। 

এই ঘটনার চরম নিন্দা করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। অন্যদিকে ঝাড়খণ্ড BJP সভাপতি আদিত্য সাহুও সমালোচনার সরব।  ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরীক্ষার্থীদের উপর লাঠিচার্জে অত্যন্ত নিন্দনীয় ।  নিয়োগ পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং চাকরি নিয়ে দুর্নীতির মতো অভিযোগের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পথে নামবে বিজেপি। তিনি আরও বলেন,এই ছাত্রছাত্রীরা ঝাড়খণ্ডেরই সন্তান এবং তাঁদের দাবির সমর্থনে BJP মঙ্গলবার রাস্তায় নামবে।    রাজ্যজুড়ে সেদিন বন্‌ধের ডাক দিয়েছেন তাঁরা।  এখন বিজেপির ডাকা  বন্‌ধের প্রভাব সাধারণ জনজীবনে কতটা পড়ে সেটাই দেখার। এখন পরীক্ষার্থীদের অভিযোগের সমাধানে সরকার কী পদক্ষেপ নেয় , আন্দোলন কোন পথে এগোয়, বলবে সময়।   

 

                                          



Source link

Leave A Reply

Your email address will not be published.