কলকাতা: গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলার এক বা দু জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া দফতর?
মৌসুমী অক্ষরেখা বর্তমানে ফিরোজপুর, কারনাল, হারদই, উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহার এবং দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থিত গভীর নিম্নচাপের কেন্দ্র দীঘা এবং সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Daily Weather Update video : 19-08-2026.https://t.co/wZolwXdymp pic.twitter.com/5YtrRVxpUy
— IMD Kolkata (@ImdKolkata) August 19, 2026
আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? কী জানাল আবহাওয়া দফতর? আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি ।
পশ্চিমবঙ্গের ১৩টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের ৮টি জেলা ও দক্ষিণবঙ্গের ৫টি জেলা।
পশ্চিমবঙ্গের আবহাওয়া সতর্কতা. Weather Warning for West Bengal. pic.twitter.com/7msqqkklNo
— IMD Kolkata (@ImdKolkata) August 19, 2026
এই ১৩টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার বৃষ্টি বাড়বে গোটা রাজ্যে। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান – এই তিন জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত এবং এই জেলাগুলিরই দু-এক জায়গায় অতিরিক্ত ভারী বৃষ্টি অর্থাৎ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর – এই তিন জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। সব মিলিয়ে ১৩ জেলায় জারি হলুদ সতর্কতা।
আরও পড়ুন : ‘সেটাই তো আসল লক্ষ্য,’ গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
