Voice of Eastern India

Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র


কলকাতা: রাজ্যজুড়ে ফের হালকা-মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা। তবে কিছু জেলায় ভারী বর্ষণ হতে পারে বলে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মূলত এই সতর্কতার আওতায় একদিকে যেমন রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, সেই সঙ্গে তালিকায় রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিও।

আরও পড়ুন, “অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..”, ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

আজ ও আগামীকাল ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে।আইএমডি সূত্রে খবর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অপরদিকে, বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। আগামীকাল ২৮ জুলাইও হলুদ সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। মোটের উপর সব জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে হলুদ সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। অপরদিকে, উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে আজও এবং আগামীকাল ভারী বর্ষণের হলুদ সতর্কতা থাকছে। মূলত দার্জিলিং ও জলপাইগুড়িতে এই ভারী বর্ষণের হলুদ সতর্কতা থাকছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ২৯ জুলাই বুধবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং আলিপুরদুয়ারে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে, যার জেরে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। এরই পাশাপাশি আবহাওয়া দফতর বারবার করে যে অনুরোধ জানিয়েছে, তা হল বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সময় কেউ যেন বাইরে না থাকে, কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নেয়। জলাশয় এবং বিদ্যুৎ এর খুঁটির নীচেও যেনও সেই সময় কোনওভাবে না যায়।



Source link

Leave A Reply

Your email address will not be published.