West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
ভোটে হারের পর শিবির বদল। ভাইফোঁটাতে দিদিও বদল ববি-অরূপের।
ভোটে ভরাডুবির পরেই তৃণমূল ভেঙে খানখান। মমতা-শিবির ছেড়ে বিদ্রোহী শিবিরে অরূপ-ববিরা।
কালী পুজোয় মুখ্যমন্ত্রী যাওয়ার পরের দিনই বিদ্রোহী শিবিরের ভাইফোঁটায় মমতার ভাই বাবুন। বিজেপিতে যাওয়ার ইঙ্গিত।
ভোটে ভরাডুবির পরেই নন্দীগ্রামে শহিদ স্মরণ উধাও! নাম না করে কুণালের নিশানায় অভিষেক।
প্রয়াত তৃণমূল আমলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ৪৯দিন জেলে ছিলেন। বিজেপির প্রতিহিংসার রাজনীতির শিকার। পোস্ট মমতার।
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ। মনে হচ্ছে, আরও একটা হামলার পরিকল্পনা হচ্ছে। ভিডিও পোস্ট করে অভিযোগ অভিষেকের। এতদিন ধরে তো ওরা এটাই করে এসেছেন, পাল্টা রীতেশ।
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হল অস্থায়ী কাঠামো। সাংসদের তরফেই খালি করে দেওয়া হল ফুটপাথ।
জেলবন্দি জাহাঙ্গির, ভাঙা হচ্ছে বাড়ি। বেআইনি নির্মাণের অভিযোগ। ফলতায় পুষ্পার বহুতল ভাঙা শুরু করল প্রশাসন।
কাজলের পর শামিম। সুর বদলাতেই নিরাপত্তা কমল মগরাহাট পশ্চিমের বিধায়কের। ঋতব্রত শিবির ছে়ড়ে মমতা তৃণমূলে ফেরা শামিম আহমেদের নিরাপত্তা তুলে নিল পুলিশ।
ফের কাশ্মীরে জঙ্গি হানা। পেট্রোলিংয়ের সময় অনন্তনাগের কুলগামে সিআরপিএফ জওয়ানদের উপর গুলিবৃষ্টি। আহত বাঁকুড়ার জওয়ান-সহ ৩ জন।
কুলগামে সিআরপিএফের চেক পোস্টে বাইক আরোহী ২ জঙ্গির হামলা। হামলাকারীদের খোঁজে নিরাপত্তাবাহিনীর তল্লাশি।
উপত্যকায় ফের সন্ত্রাসের থাবা। হামলা হতে পারে বলে আগেই খবর ছিল, মোতায়েন ছিল বাড়তি বাহিনী। সেজন্যই রোখা গেছে বড়সড় নাশকতা। দাবি জমমু-কাশ্মীর পুলিশ সূত্রে।
কাশ্মীরে সিআরপিএফের উপর হামলায় কি কুখ্যাত লস্কর জঙ্গি লতিফ দার? কাশ্মীরে অস্ত্র-বিস্ফোরক-সহ ২ জঙ্গি গ্রেফতারের পরেই উঠে আসে লতিফের নাম।
টেকঅফের আগে কলকাতা-মুম্বই বিমানে আতঙ্ক। হাইজ্যাকের হুমকি দিয়ে শৌচালয়ে নোট। বিমান খালি করে তল্লাশি। সন্দেহজনক কিছু মেলেনি। ফ্লাই দুবাইকাণ্ডের পর ফের প্রশ্নে উড়ান সুরক্ষা।
বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস। গুয়াহাটির কাছে ইঞ্জিন-সহ লাইনচ্যুত ৬টি কোচ। চালকের কেবিনের ফুটেজ ভাইরাল। কাজ করছিল না ব্রেক! লুপলাইনে নিয়ে গিয়ে কমানো হয় গতি।
অসমের পরে উত্তরপ্রদেশ। কানপুর সেন্ট্রাল স্টেশনেই বেলাইন গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস। অল্পের জন্য রক্ষা। মির্জাপুরেও রেল লাইনে ধস। ফের প্রশ্নে রেলের নিরাপত্তা।
বরানগরে শ্বাসরোধ করেই অঞ্জলি সাউকে খুন। শরীরে একাধিক আঘাত। খুন, তথ্য প্রমাণ লোপাটের ধারায় মামলা। কেন হত্যা? আততায়ী কে? পরিচিত কেউ?
তোমাদের মধ্যেই থাকব, ধরতে পারবে না। বরানগরে তরুণীকে খুনের পর তাঁর ফোন থেকেই আত্মীয়দের মেসেজ! চ্যালেঞ্জ করছে আততায়ী? খতিয়ে দেখছে পুলিশ।
বাসন্তীতে ঘরছাড়া ২ বিজেপি সমর্থক ঘরে ফিরতেই আক্রান্ত। ২ বিজেপি সমর্থককেই বেধড়ক মার। ২ অভিযুক্ত গ্রেফতার। তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ।
৭ জানুয়ারি থেকে কলকাতায় শুরু প্রবাসী ভারতীয় কনভেশন। তার আগে দিল্লিতে ওয়েবসাইট লঞ্চের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী।
ব্রিটিশ আমলের পাইপ ফেটে বিপত্তি। টালায় দুর্ভোগ অব্যাহত। ব্যাহত পানীয় জল সরবরাহ।চলছে পাইপ সারানোর কাজ। বিঘ্নিত চক্ররেল পরিষেবা।
ফের বাড়ল দুধের দাম। আরও দামি মাদার ডেয়ারি ও আমূল দুধ। দাম বাড়ল লিটারে ২ থেকে ৬ টাকা। বাড়তে পারে দুগ্ধজাত সামগ্রীর দামও।
