Voice of Eastern India

Weather Update: আগামী ২৪ ঘণ্টায় ফের দুর্যোগের আশঙ্কা ! রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট IMD-র


কলকাতা: ফের রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। IMD সূত্রে খবর,  আগামী ৫ তারিখ অবধি দুর্যোগের পূর্বাভাস।  বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে । তবে তাপমাত্রা ফের বাড়বে দক্ষিণবঙ্গে। তবে পয়লা জুন থেকে ৫ জুন অবধি  সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন, সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড়, বেরিয়ে এল তৃণমূল নেতার ‘বেডরুম’ ! ‘গডফাদার সুদীপ আর নয়না’, বিস্ফোরক সজল ঘোষ

উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থানরত এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্তটি এখনও বজায় রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের কিছু জেলায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার বিশাল বড় কিছু হেরফের হবে না বলেই জানানো হয়েছে। অপরদিকে,  ৫ জুন অবধি হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঘণ্টায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। বুধবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার মূলত ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে কম বেশি এই ৫ তারিখ অবধি।



Source link

Leave A Reply

Your email address will not be published.