Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
কলকাতা : স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ ১৫ অগস্ট, ২০২৬ শনিবার উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের প্রায় সর্বত্রই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগস্ট, ২০২৬ শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর দুর্যোগের জন্য হলুদ সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা দিবসের দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের ‘রাস্তার নাম বদল’ বিজেপির
Daily Weather Update video : 14-08-2026. https://t.co/FaoavXjFCj pic.twitter.com/hFNErAfQrh
— IMD Kolkata (@ImdKolkata) August 14, 2026
বেশি দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর – এই তিন জেলায়। জারি রয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে উল্লিখিত তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই তিন জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। এই তিন জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টি হবে স্বাধীনতা দিবসের দিন। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
‘উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো…’, নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Depression over Jharkhand and adjoining Gangetic West Bengal. pic.twitter.com/M4ZCbQKrqc
— IMD Kolkata (@ImdKolkata) August 14, 2026
স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জারি রয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার – এই চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ১৫ অগস্ট। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, জানিয়েছে আবহাওয়া দফতর।
মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা
১৫ আগস্ট,২০২৬ শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে এই সময়। হাওয়া অফিসের পূর্বাভাস, ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
