কলকাতা: দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও, রবিবার সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেই বেশ কড়া রোদ, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গে রীতিমতো দুর্যোগের পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত সাধারণ জনজীবন। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে আবহাওয়া দফতরের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও, আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে শুরু করে, রোদের তেজ সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।
উত্তরবঙ্গে দুর্যোগ, জারি লাল সতর্কতা
আবহাওয়া দফতরের তরফ থেকে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলার একাধিক অংশে লাল সতর্কতা জারি কার হয়েছে। উত্তর দিনাজপুরের একাধিক অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রবিবার সকাল থেকে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, একাধিক জেলায় ধসের সতর্কবার্তা জারি হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। রবিবার এবং সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হবে। কোথাও কোথাও অতিপ্রবল বর্ষণের (২০ সেন্টিমিটারের বেশি) সম্ভাবনাও রয়েছে
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়। আর রবিবার এবং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপরে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এর ফলে সপ্তাহের মাঝামাঝি কিছুটা তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কমার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে।
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
