Voice of Eastern India

Vidyasagar Setu Closure: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন কোন রাস্তা খোলা থাকবে জানিয়ে দিল কলকাতা পুলিশ


কলকাতা: পরপর গত কয়েক সপ্তাহ ধরে কাজ হচ্ছে বিদ্যাসাগর সেতুতে। প্রায় প্রতি রবিবারই বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। আগামী ১২ জুলাই, রবিবারও বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেই বিষয়ে একটি নোটিফিকেশন জারি করেছে কলকাতা পুলিশ। সেখানে বলা হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি বা HRBC এই সেতুর মেরামত, সেতুর স্টে কেবল ও হোল্ডিং ডাউন কেবল ও বিয়ারিং বদল করছে।

আরও পড়ুন: ‘১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন’, মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এই কাজের জন্য আগামী ১২ জুলাই রবিবার সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। আর সেই কারণেই একাধিক রস্তও বন্ধ থাকবে। একাধিক রুটে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। কলকাতা পুলিশ জানিয়েছে, দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুর স্টে এবং ডাউন কেবল ও বিয়ারিং পরিবর্তনের কাজ চলাকালীন, ১২ জুলাই সকাল ০৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং এর সমস্ত র‍্যাম্পের ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত থাকবে।

জিরুট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত ধরনের যানবাহনকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়ি সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ধরতে পারবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে খিদিরপুর রোডের দিকে যেতে পারবে।

আরও পড়ুন: ‘দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন’, বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন

জওহরলাল নেহেরু আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত ধরনের গাড়িকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তারা সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ রুট ব্যবহার করতে পারবে।

খিদিরপুর দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত ধরনের গাড়িকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তারা সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ পৌঁছে যেতে পারবে।

ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্ট র‍্যাম্পের মাধ্যমে যে সব গাড়ি বিদ্যাসাগর সেতুতে উঠবে, সেই সব গাড়ি খিদিরপুর রোড থেকে ওয়াই-পয়েন্ট না গিয়ে সোজা যাবে। সেখান থেকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ পৌঁছে যেতে পারবে। এ ছাড়াও জরুরি পরিস্থিতিতে অন্যান্য রাস্তা দিয়েও যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে কলকাতা পুলিশের নোটিশে।



Source link

Leave A Reply

Your email address will not be published.