Voice of Eastern India

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা


কলকাতা : দুর্ঘটনার সংখ্যা কমাতে রেল ওভারব্রিজের ওপর দেওয়া হচ্ছে জোর। রেলসূত্রে দাবি করা হয়েছে, গোটা রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৫টা LHS-এর জন্য মিলেছে রাজ্য সরকার অনুমতি। এদিকে মুর্শিদাবাদে পুলকারে ট্রেনের ধাক্কার ঘটনায় ধৃত গেটম্যানকে ৬দিনের GRP হেফাজতে পাঠিয়েছে লালবাগ আদালত।                  

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ-গোবিন্দপুর স্টেশনের মাঝে, ভয়াবহ রেল দুর্ঘটনার পিছনে কার গাফিলতি? গেটম্যানের গড়িমসিতেই কি গেল ৫-৫টি প্রাণ? নাকি মর্মান্তিক পরিণতির পিছনে রয়েছে অন্য কারণ? জবাব খুঁজতে ইতিমধ্যেই রেলের তরফে শুরু হয়েছে তদন্ত। শুক্রবার লেভেল ক্রসিংয়ে ওপরে পুলকারে ট্রেনের ধাক্কায় বেঘোরে প্রাণ যায় কয়েকজন স্কুল পড়ুয়া-সহ ৫ জনের। প্রশ্ন উঠছে, এতদিন কেন লেভেল ক্রসিংয়ের বদলে রেল ওভারব্রিজ হল না?               

শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত

রেল সূত্রে দাবি করা হয়েছে, গোটা রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৫টা LHS-এর (লিমিটেড হাইট সাবওয়ে) জন্য বর্তমান বিজেপি সরকার অনুমতিও দিয়ে দিয়েছে। ৭টার জন্য রাজ্য সরকারের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫ কোটি টাকা। রেলের দাবি, এর ফলে দুর্ঘটনা কমার পাশাপাশি গতি বাড়বে ট্রেনের। মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় শুক্রবারই গ্রেফতার করা হয় অভিযুক্ত গেটম্যানকে। রবিবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে, ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে, বিভিন্ন নন ইন্টারলকিং লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা এড়াতে আগামী সপ্তাহ জুড়ে চলবে স্পেশাল ড্রাইভ।             

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, ‘বাইরের দেশগুলোতে এরকম রেল লাইনের ওপর দিয়ে লোক যায় না, সেখানে ROB থাকে। রেললাইনের ওপর দিয়ে রেল ওভারব্রিজ, আগের সরকার করতে দেয়নি। একটা সামান্য ওভারব্রিজ করতে দেয়নি বিভিন্ন জায়গাতে।’ অন্যদিকে, – শিবরাম মাঝি, মুখ্য জনসংযোগ রেল, পূর্ব রেল জানিয়েছেন, ‘কিছু জায়গায় সমস্যা ছিল, কিছু জায়গায় আমরা ইন্টারলকিং করেছি। কিছু জায়গায় ল্যান্ডের একটা ইস্যু ছিল। আগের সরকারের আমলে আমরা জমি পেতাম না। অনেক জায়গায় ROB করতে যেতাম জমি পেতাম না। এরপরে (বর্তমান রাজ্য সরকারের আমলে) জমি সমস্যা মিটে গেছে। আমরা ROB তৈরির দিকে জোর দিচ্ছি।’          



Source link

Leave A Reply

Your email address will not be published.