Voice of Eastern India

TMC News: মঙ্গলকোটে আবাসে ‘দুর্নীতি’, নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live


ABP Ananda LIVE : মঙ্গলকোটে আবাসে ‘দুর্নীতি’, নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! কৈচর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রাক্তন তৃণমূল প্রধান সুফল প্রধানের বিরুদ্ধে আবাসে দুর্নীতির অভিযোগ। ‘কোনও ঘরের আবেদন করিনি, টাকা কে তুলেছে কিছুই জানি না’। পঞ্চায়েত থেকে কে টাকা মেরেছে, কিছুই জানি না, অভিযোগ উপভোক্তাদের।’পুরো তালিকার তদন্ত হলে আরও বড় দুর্নীতির ছবি সামনে আসবে’। বিডিও অফিসে লিখিতভাবে তদন্তের দাবি বিজেপি বিধায়কের।

“শহিদ মঞ্চে দাঁড়িয়ে ভুল স্বীকার করুন…”, বার্তা শুভঙ্কর সরকারের

এক শিবির এখনও অপেক্ষায়। আরেক শিবির হাজার বাধানিষেধ পেরিয়ে পেয়েছে অনুমতি। ২১শে জুলাইয়ের ‘শহিদ দিবস’ ঘিরে যখন তুঙ্গে তরজা। সেই সময় শনিবার বৈঠক করে ঋতব্রত শিবির স্পষ্ট জানিয়ে দিলেন, ২১ শে জুলাই কলকাতার মেয়ো রোডে হচ্ছে শহিদ দিবসের সমাবেশ। জানা গিয়েছে, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে শহিদ-স্মরণের অনুমতি পেয়েছেন তাঁরা। আগে যেখানে সভা হত অর্থাৎ ধর্মতলার সেই পুরনো ঠিকানা থেকে এই নতুন ঠিকানা একেবারে ঢিলছোড়া দূরত্বে। উল্টোদিকে কালীঘাট তৃণমূলের দাবি, এটা আসলেই বিজেপির ‘বি-টিম’ প্রমোটের চেষ্টা। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের কথায়, “মেয়ো রোড দেওয়া গেলে ভিক্টোরিয়ার সামনে কি সমস্যা রয়েছে?” এবার এই আবহেই একুশে জুলাইয়ের তরজায় যোগদান প্রদেশ কংগ্রেসের। ওই দিন শহিদ মিনারের কাছে শহিদ-স্মরণ করবে কংগ্রেস। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগদানের আহ্বান জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বললেন, “১৫ বছরের সরকারের আমলে বিচার মেলেনি। স্বীকার করুন যা করেছেন, ভুল করেছেন।”



Source link

Leave A Reply

Your email address will not be published.