Voice of Eastern India

পরেশরাম দাসকে ‘মাফিয়া, বড় গুন্ডা’ বলেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা কী বললেন ধৃত তৃণমূল বিধায়ক ?


কলকাতা : কলকাতা বিমানবন্দর থেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। এর আগে সরকারি জমি এমনকী নদীর চর দখল করার অভিযোগ উঠেছে এই বিধায়কের বিরুদ্ধে। পুলিশের দাবি, লুকিয়ে মুম্বই পালানোর পরিকল্পনা ছিল পরেশরামের। তবে তার আগেই তাঁকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ। 

‘টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে’, চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার 

তৃণমূল বিধায়কের গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পরেশরাম দাস একটা মাফিয়া। ভূ-মাফিয়া। ইরিগেশনের জায়গা দখল করে বৃদ্ধাবাস তৈরি করেছেন, এনজিও করেছেন। ওখানকার গুন্ডা। বড় গুন্ডা। উনি দোষী বলেই পালাচ্ছিলেন লুকিয়ে। কিন্তু লুকআউট নোটিস দেওয়া ছিল। ওই জন্যই এয়ারপোর্ট থানা ধরেছে। নইলে কেটে পড়ত। মুম্বই থেকে হয়ে দুবাই চলে যেত।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ককে গুন্ডা বলেছেন। মঙ্গলবার আদালতে পেশের পর বেরনোর সময় একথা শুনে আকাশের দিকে আঙুল দেখিয়ে পরেশরাম দাস বলেন, ‘উপরওয়ালা বলবে’। 

এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ? 

এর আগে সোমবার ৯ নভেম্বর পরেশরাম দাস গ্রেফতার হওয়ার দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘পালাচ্ছিলেন মুম্বইতে। যদি… ওনার বিরুদ্ধে অভিযোগ সত্য নিশ্চয় ? পালাবেন কেন ? অভিযোগ যদি মিথ্যে হতো, তাহলে ওনার মোকাবিলা করতে হতো। ওনার নিজের ফেস করা উচিত ছিল। পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়।’ 

জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ? 

গত ৫/৯/২০২৬ তারিখে ক্যানিং থানায় পরেশরাম দাসের নামে অভিযোগ দায়ের হয়েছিল। ধর্ষণ, ভয় দেখানো- সহ একাধিক অভিযোগ ছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। কিছুদিন আগে পরেশরাম দাসের খোঁজে তাঁর বাড়িতেও গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু খোঁজ পাওয়া যায়নি তৃণমূল বিধায়কের। পলাতক ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। অনেকদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বিভিন্ন জায়গায় চলছিল খোঁজ। এর মধ্যেই বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল জানতে পারে যে ৯ নভেম্বর কালীপুজোর পরের দিন সোমবার কলকাতা বিমানবন্দর দিয়ে মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন পরেশরাম দাস। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা বিমানবন্দর থেকেই ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে পাকড়াও করেছে পুলিশ। তিনি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বলে দাবি পুলিশের। 



Source link

Leave A Reply

Your email address will not be published.