Voice of Eastern India

TMC News : দেদার তোলাবাজি, প্রমোটার-ব্যবসায়ীদের থেকে টাকা আদায়! গ্রেফতার আরেক তৃণমূল কাউন্সিলর


 

কলকাতা : রাজ্যে বিজেপির সরকার আসার পরই খুলছে তৃণমূল জমানার ত্রাণ-দুর্নীতির ফাইলস।  কোথাও ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তো কোথাও জমি দখল, হুমকি দেওয়া, জেলায় জেলায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েই চলেছেন একাধিক তৃণমূল নেতা। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক কাউন্সিলর।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন  কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। তাঁকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ জুন গড়ফা থানায় অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে  বিপুল পরিমাণ টাকা তোলা হচ্ছিল। স্থানীয় প্রোমোটার ও ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।  জানা গিয়েছে, গড়ফা থানার পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ওই কাউন্সিলরকে ডেকে পাঠায়। পরে তাঁকে গ্রেফতার করে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.