Voice of Eastern India

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা


কলকাতা: কোথাও তোলাবাজি। কোথাও আর্থিক প্রতারণা। আবার কোথাও সরকারি ত্রাণ সামগ্রী লুঠ বা ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ, তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। সরকার বদলের পর অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্য়বস্থা। গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূলের নেতা-কর্মী।

ক্যানিংয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ। ভোট পরবর্তী হিংসাতেও দিঘিরপাড় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ। প্রতিবাদে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ। 

পুরুলিয়ায় জমি দখল, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি। ধৃতের নাম কিরীটী আচার্য। পুলিশ সূত্রে দাবি, সম্প্রতি স্থানীয় এক ব্য়ক্তি তাঁর বিরুদ্ধে পারা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গ্রেফতার করা হয় TMCP নেতাকে। কিরীটী আচার্যের দাবি তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।

বাঁকুড়াতেও পুলিশের জালে ধরা পড়েছেন এক তৃণমূল নেতা। গ্রেফতার হয়েছেন শালমা অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি বারাণসী গড়াই। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।

মালদার ইংরেজবাজারেও এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মী অমরদীপ সাহার বিরুদ্ধে অভিযোগ, ধার দেওয়া টাকা ফেরত পেয়ে গেলেও, জোর করে বাড়তি টাকা আদায় করেছেন স্থানীয় দম্পত্তির কাছে থেকে। এখানেই শেষ নয়, অভিযোগকারীর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মতো চাঞ্চল্য়কর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

অভিযোগকারীর স্ত্রী জানান, ‘অমরদীপ সাহা উঠিয়ে নিয়ে গেছিল লোক দিয়ে। আমার বর ৩০ হাজার টাকা নিয়েছিল। আমাকে, আমার মেয়েকে বসিয়ে রেখে গালগালি করেছে। আমি তিন সাড়ে তিন লক্ষ টাকা দিয়ছি।আমরা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর কাছে গেছি এটার জন্য়। আমাদের তাড়িয়ে দিয়েছে।’

ইংরেজবাজার পুরসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও চেয়ারম্য়ান, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর পাল্টা দাবি, ‘আমার কাছে আসবে, বলুক তো দেখি কবে এসেছে। কেউ যদি টাকা নেয় তো টাকা চাইবে না? তাঁকে মারধর কোথায় করেছে? এটাকে সাজিয়ে নিয়ে গিয়ে থানায় যাচ্ছে।’

সম্প্রতি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন দম্পত্তি। প্রতিক্রিয়ার জন্য় অভিযুক্ত তৃণমূলকর্মীকে ফোন করা হলেও তাঁর ২ টি ফোনই সুইচড অফ ছিল। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে FIR হয়েছে। তদন্ত চলছে।

অন্য়দিকে, হুগলিতে আবার তোলাবাজি, বিজেপি কর্মীদের হুমকি, সরকারি ত্রাণ সামগ্রী লুট সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও পঞ্চায়েতে উপপ্রধান। ধৃত নির্মল ঘোষ তৃণমূল পরিচালিত আকনা পঞ্চায়েতের উপপ্রধান ও আকনা অঞ্চল তৃণমূল সভাপতি।



Source link

Leave A Reply

Your email address will not be published.