Voice of Eastern India

এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, এক লহমায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..


নয়াদিল্লি: নেপালে গাড়ি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, সেন্ট্রাল নেপালের মকওয়ান পুর জেলায় একটি ইলেকট্রিক গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ কর্তা মাধব কাফলে জানিয়েছেন, এরমধ্যে ৫ জন মহিলা, শিশুও রয়েছেন। আহত একাধিক।

আরও পড়ুন, নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ১৭ জন যাত্রীকে নিয়ে এদিন কাঠমাণ্ডু থেকে সরলাহির পথে একটি ইলেকট্রিক গাড়ি রওনা দেয়। তখন ভোর ভোর, ঘড়ির কাঁটায় ৫ টা ৪৫ মিনিট। আচমকাই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয় ১৪ যাত্রীর। বাকি অন্য যাত্রীরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.