Voice of Eastern India

TMC Arrest :  নাবালিকা নির্যাতন থেকে মাছ-চুরি ! জেলা-জেলা থেকে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার


কলকাতা : রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। প্রত্যেকের বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। জেলা থেকে জেলা, একের পর এক প্রভাবশালী নেতা ধরা পড়ছেন। কারও বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ, কারও বিরুদ্ধে অভিযোগ বড়সড় চুরির, কারও বিরুদ্ধে আবার অভিযোগ নাবালিকা নির্যাতনের । 
 
 নাবালিকা নির্যাতনের মামলায় গ্রেফতার

পুরনো নাবালিকা নির্যাতনের মামলায় গ্রেফতার হলেন তৃণমূল নেতা লক্ষ্মী শিট। তিনি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি। এর আগে একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকী খুনের চেষ্টার মামলাতেও নাম জড়িয়েছে তাঁর। প্রাক্তন সরকারের আমলে গ্রেফতারও হয়েছেন এই তৃণমূল নেতা। আজ ধৃতকে তোলা হবে মেদিনীপুর আদালতে।

তৃণমূলের চার  সদস্য়  গ্রেফতার, সরকারি ত্রিপল, কম্বল উদ্ধার

অন্যদিকে বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য় সুধাংশু নস্কর ওরফে ভাস্করকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার তাঁর বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী যেমন, ত্রিপল, কম্বল উদ্ধার করা হয়েছে। অন্য়দিকে, জয়নগরের নারায়ণীতলা পঞ্চায়েতের তৃণমূলের চারজন সদস্য়  গ্রেফতার হয়েছেন। ধৃতরা হলেন অশোক সাহা, রথীন সাহা, চন্দ্রিমা ঘোষ ও সীমা ঘোষ। পুলিশ সূত্রে দাবি, এদের বাড়ি ও গোডাউন থেকে সুন্দরবন উন্নয়ন দফতরের বিভিন্ন জিনিস যেমন ধানকাটার যন্ত্র, ড্রাম উদ্ধার করা হয়েছে।

 তৃণমূল কাউন্সিলর গ্রেফতার 

এবার রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বরুণ সরকারকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে লোকজন নিয়ে এলাকার একটি ভেড়ি থেকে মাছ চুরি করতে যান বরুণ। তখনই এলাকার লোকজন তাঁকে ধরে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গ্রেফতার করে তাঁকে। 

 তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী

নদিয়ায় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। ঘটনায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। আর গতকাল আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য় করে ছোড়া হল জুতো এবং জলের বোতল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা জানতে পেরেছিলেন বিমানকৃষ্ণের বাড়ির পাশের এই ক্লাব ঘরে ত্রাণ সামগ্রী লুকোনো রয়েছে। এরপরই তাঁরা খবর দেন পুলিশে। গতকাল রাতে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।  

জাল SC সার্টিফিকেট বানিয়ে স্ত্রীকে প্রধানের চেয়ারে বসানোর অভিযোগ

জাল SC সার্টিফিকেট বানিয়ে স্ত্রীকে প্রধানের চেয়ারে বসানোর অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ধৃত প্রসেনজিৎ ঘোষের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠেছিল আগেই। পরবর্তীতে এই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায় । হাইকোর্টের নির্দেশে বনগাঁর SDO তদন্ত করেন। পালাবদলের পর সেই তৃণমূল নেতাকেই গ্রেফতার করল পুলিশ।  

বোমাবাজির ঘটনায় অভিযুক্ত গ্রেফতার 

এবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল নেতা ও আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই। ২০২৪ সালে খুড়িগাছিতে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম ছিল তাঁর। তাঁর নামে গ্রেফতারির পরোয়ানাও জারি হয়েছিল। এমনকী, সুপ্রিম কোর্টে তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। পালাবদলের পর সেই তৃণমূল নেতাকেই গ্রেফতার করল পুলিশ। আজ তাঁকে বারাসাত আদালতে তোলা হবে।

চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ

চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে মহিষাদলে গ্রেফতার তৃণমূল নেতা ছবিলাল মাইতি। তিনি বর্তমানে লক্ষা ১ তৃণমূলের অঞ্চল সভাপতি। এখানেই শেষ নয়, এলাকায় মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর অন্তত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি। তাঁর স্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূলের সদস্য়।

আরও পড়ুন : স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, ‘এল-নিনো’ নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস

 

 

 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.