Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
ABP Ananda LIVE : শহরের রাজপথে পুনর্বহালের দাবিতে মিছিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের। সুপ্রিম-নির্দেশে বাতিল হয়েছিল ২০১৬ সালের গোটা প্যানেল। তারপর থেকে শিক্ষকদের বেতন দেওয়ার কথা ঘোষণা করা হলেও, শিক্ষাকর্মীদের নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি পূর্বতন রাজ্য সরকার। মাঝে হয়েছে পরীক্ষা। কিন্তু তারপরেও চোখের সামনে আশার আলো দেখতে পাচ্ছেনা চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এবার ফের পুনর্বহালের দাবিতে পথে নামলেন চাকরিহারারা। পৌঁছে গেল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়।
আগের সরকার থাকলে, তার বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত: ঋতব্রত
‘SIR -এ যে ২৭ লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে সেই নিয়ে কথা বলতে চাই , চিঠি লিখেছিলাম মুখ্যমন্ত্রীকে। সেটাই আজ হয়েছে। আজ কথা হয়েছে। আগের সরকার থাকলে, তার বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত। মুখ্যমন্ত্রীর সব কথার সঙ্গে এক মত নই আমরা, অনেক মতে অমিল হয়েছে আজও মিটিং-এ’। বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এজেন্ডায় SIR নিয়ে আলোচনা। নবান্নে ‘ঋতব্রত-তৃণমূল’-এর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক। গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, জাভেদ খানরা।আজ দুপুরে ‘ঋতব্রত-তৃণমূল’-এর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। নবান্নে চলে এই বৈঠক। বিধানসভা থেকে বৈঠকে যোগ দিতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। নবান্নের বৈঠকে যোগ দিতে যান গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, জাভেদ খানরা। বৈঠক শেষে কী জানালেন ফিরহাদ হাকিম?
