Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
ABP Ananda LIVE : বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র। জোড়া মামলায় রক্ষাকবচ পেলেও আরও ৪ FIR. দ্রুত শুনানির আর্জি খারিজ বিচারপতির। হাইকোর্টে ধাক্কা অভিষেকের PA-র
আগের সরকার থাকলে, তার বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত: ঋতব্রত
‘SIR -এ যে ২৭ লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে সেই নিয়ে কথা বলতে চাই , চিঠি লিখেছিলাম মুখ্যমন্ত্রীকে। সেটাই আজ হয়েছে। আজ কথা হয়েছে। আগের সরকার থাকলে, তার বিরুদ্ধে মুখ খুললে প্রাণ চলে যেত। মুখ্যমন্ত্রীর সব কথার সঙ্গে এক মত নই আমরা, অনেক মতে অমিল হয়েছে আজও মিটিং-এ’। বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এজেন্ডায় SIR নিয়ে আলোচনা। নবান্নে ‘ঋতব্রত-তৃণমূল’-এর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক। গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, জাভেদ খানরা।আজ দুপুরে ‘ঋতব্রত-তৃণমূল’-এর বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। নবান্নে চলে এই বৈঠক। বিধানসভা থেকে বৈঠকে যোগ দিতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। নবান্নের বৈঠকে যোগ দিতে যান গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, জাভেদ খানরা। বৈঠক শেষে কী জানালেন ফিরহাদ হাকিম?
