<p>আজ তারাতলাকাণ্ডের চতুর্থ দিন। এদিন এসএসকেএম হাসপাতাল থেকে ৫জন ছাড়া পেলেন। তারাতলায় বিপর্যয়, পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD। ‘কালীচরণের মাথায় কার হাত? সেখানও পৌঁছতে হবে’। কালীচরণের রক্ষাকর্তা কে? হেফাজতে রেখে জানতে চায় SIT। কতটা প্রভাবশালী কালীচরণ বন্দ্যোপাধ্যায়? রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘এই রকম বহু জায়গায় বহু লোক ছিল। এই দালালরা দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি পার্টিটাকে দালালরা দখল করেছে। মানুষ ভয়ে চুপ করে ছিল। আর পুরো পশ্চিবঙ্গ দখল করে লুটপাট করেছে। পুলিশও জানত। পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার। এখন সব সামনে আসছে, বিচার হবে।’ তারাতলাকাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা। FIR করতে চেয়ে আবেদন ভারতীয় জনতা মজদুর সেলের। ফিরহাদ সহ আরও ২ প্রাক্তন কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ জমা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধেও অভিযোগ জমা। ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান। অভিযোগ জমা ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের বিরুদ্ধেও। অবিলম্বে ঘটনায় সঙ্গে যাঁরা জড়িত তাঁদের কড়া শাস্তির দাবি ভারতীয় জনতা মজদুর সেলের। </p>
Source link
