Voice of Eastern India

Taratala Incident : যে জমিতে গোডাউনের শেড ভেঙে পড়েছে, সেই জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স, যা বললেন মুখ্যমন্ত্রী…


ABP Ananda LIVE : তারাতলায় বন্দরের জমির ওপর  ‘বেহরা ব্রাদার্স’-এর নির্মীয়মাণ গোডাউনে ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই অভিযোগ করছেন, গোডাউন তৈরির সময় মানা হয়নি নির্মাণের খুঁটিনাটি নিয়ম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-এর পয়লা অগাস্ট বেহেরা ব্রাদার্সকে বহুতল গুদাম ও কোল্ড স্টোরেজ তৈরির জন্য ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হয় জমি। নির্মাণকাজ শুরুর আগে কলকাতা পুরসভার থেকে অনুমতি ও ছাড়পত্র নিতে হয় ঠিকাদার সংস্থাকে। নির্মাণ শেষ হওয়ার পরেও, ঠিকাদার সংস্থাকে নিতে হয় প্রয়োজনীয় অনুমোদন। প্রশ্ন উঠছে, আদৌ সেসব নিয়ম মানা হয়েছিল? যদিও ‘বেহরা ব্রাদার্স’-এর তরফে কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের নথি দেখিয়ে দাবি করা হয়েছে, সমস্তই নাকি নিয়মমাফিকই করা হচ্ছিল। 

Taratala Incident: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, আহত ২০, গ্রেফতার ৩

তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে মৃত ৫, আহত ২০ জন। তারাতলায় বিপর্যয়, গ্রেফতার ৩ জন। 



Source link

Leave A Reply

Your email address will not be published.