Swarup Biswas | “৮০ লক্ষ টাকা দিলে গোটা বিষয়টি…”, স্বরূপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE | ‘নিউ আলিপুর ফুড কার্ট করতে চেয়ে স্থানীয় কাউন্সিলর জুঁই বিশ্বাসের কাছে যাই’ । জুঁই বিশ্বাস বলেন, এসব বিষয় ওঁর স্বামী স্বরূপ বিশ্বাস দেখেন’ । উনি বলেন, ৮০ লক্ষ টাকা দিলে গোটা বিষয়টি সেট আপ করে দেবেন’ । ৫০ থেকে ৬০ হাজার টাকা সুরুচি সঙ্ঘে চাঁদা ধরে রাখতেও বলেছিলেন স্বরূপ বিশ্বাস । টাকা দিতে পারবেন না বলায় উনি সন্ধেবেলা একা আসতে বলেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ । স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মোট ৫টি FIR দায়ের । নিউ আলিপুরে ২টি FIR, রিজেন্ট পার্ক থানায় ৩টি FIR দায়ের
আরও খবর…
ফের বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজও জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু এলাকায় কালবৈশাখীর বৃষ্টিপাত হবে। পাশাপাশি আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যেই কলকাতা সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে রোদও দেখা দিচ্ছে কিছু কিছু জেলায়।
উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও তার দেখা মেলেনি। তবে আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারও চলবে বৃষ্টি। কিন্তু আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, শুধু শনিবার বা রবিবার নয়, টানা এক সপ্তাহ ধরে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টিপাত রয়েছে, তেমন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই। সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হবে ঝড়।
