Voice of Eastern India

South 24 Pargana: আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি, ফলতায় মহিলাদের মিছিল-বিক্ষোভ


গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আবাস যোজনার কাটমানি ফেরানোর দাবি, একইসঙ্গে গুন্ডা দমন আইনকে সমর্থন করে দোষীদের শাস্তি চেয়ে ফলতায় দোনা গ্রাম চলছে মহিলাদের মিছিল-বিক্ষোভ। দীর্ঘদিন ফলতায় জাহাঙ্গির বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল দোনা গ্রামের মানুষ। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত ভৌমিক ও তার ভাই প্রশান্ত ভৌমিক দিনের পর দিন এলাকার বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার, বাড়ি লুটপাট বিজেপি করার অপরাধে জরিমানা একইসঙ্গে আবাস যোজনার ঘরের টাকা থেকে কাটমানি নিত বলে অভিযোগ। এতদিন ভয়ে মুখ খুলতে পারেনি কেউ। রাজ্যে পালাবদলের পর এদিন সকালে এলাকার মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই গুণ্ডা দমন আইনকে সামনে রেখে রাস্তায় নেমেছেন। এই আইন পাস হওয়ায় মহিলারা ভীষণ খুশি। একই সঙ্গে কাটমানির টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি ফিরে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা।

নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পরই গ্রেফতার করা হয়েছিল জাহাঙ্গিরকে। ফলতার ত্রাস জাহাঙ্গির খান পুলিশের জালে ধরা পড়েছিলেন। জালে জড়িয়েছিলেন তাঁর স্ত্রীও। আর এবার সস্ত্রীক ধৃত তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। পুলিশ সূত্রে দাবি, নামে-বেনামে বিপুল সম্পত্তির অধিকারী ফলতার ‘পুষ্পা’ ও তাঁর স্ত্রী। হদিশ মিলেছে প্রায় ৬০-টির মতো দলিলের। পুলিশের দাবি, ফলতা, দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা জুড়ে রয়েছে এই বিপুল পরিমাণে সম্পত্তি। ইতিমধ্যেই সেসব সম্পত্তির তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা। পুলিশ মনে করছে,  এছাড়াও বেনামেও বিপুল পরিমাণে সম্পত্তি থাকতে পারে তাদের। 

উল্লেখ্য়, গত ১৬ মে জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়াতে, তাঁরই স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়েছিল। সেদিনই পুলিশ, RAF-এর সামনেই প্রবল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে ‘পুষ্পা বাহিনী’। যদিও, ‘পুষ্পা-বাহিনীর’ সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। এই ঘটনার পর বুধবার ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। দেন সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি। এরপর গতকাল বিধানসভা থেকেও পাস হয়েছে গুন্ডা-দমন বিল। বিল নিয়ে বলতে গিয়ে ফের গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি শোনা যায় তাঁর মুখে। সোমবার বিধানসভায় পাস হয়ে গেল গুন্ডা-দমন সংক্রান্ত ২টি বিল। এবার আইনশৃঙ্খলার গুরুতর অবনতি থেকে হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে, এবার ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ।



Source link

Leave A Reply

Your email address will not be published.