Voice of Eastern India

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, স্পষ্ট করে দিলেন মন্ত্রী মালতী রাভা রায়, দেখে নিন


অন্নপূর্ণা যোজনায় বুধাবার ১ কোটিরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হল। এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। তিনি স্পষ্ট করেছেন, এই প্রকল্পের আর্থিক সুবিধা মূলত সেই সব মহিলারাই পাবেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেছেন। তবে স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরিজীবী মহিলারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন না। এছাড়া কারা টাকা পাবেন , কারা পাবেন না, তা সবিস্তার জানালেন মন্ত্রী। মন্ত্রী জানান, যাঁদের সমস্ত নথিপত্র সঠিক রয়েছে এবং আবেদন যাচাইয়ে কোনো অসঙ্গতি ধরা পড়েনি, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টেই প্রকল্পের অর্থ পৌঁছে যাবে নিয়মিত। মন্ত্রী বললেন, এই প্রকল্পের নাম অন্নপূর্ণার নামে, যিনি অন্নের দেবী। এই প্রকল্প মহিলাদের নিঃশব্দ পরিশ্রমকে সম্মান জানায়। 

যেসব কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নাও মিলতে পারে

  • স্থায়ী সরকারি চাকরি: কোনো মহিলা যদি নিয়মিত বা স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকেন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
  • আরকরদাতারা এই সুবিধা পাবেন না। 
  • যাঁরা অবৈধ অভিবাসী , তাঁরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যাঁরা সত্যি এই প্রকল্পের অর্থ পাওয়ার অধিকারী, তারাই যেন এই সুবিধা পায়
  • একাধিক বিবাহযুক্ত পরিবার হলে ,তাঁরা এই প্রকল্পের বাইরে থাকবেন। 
  • যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন, তাঁরা এই সুবিধা পাবেন না। 
  • যাঁদের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, সেই মহিলারাও আপাতত এই প্রকল্পের আওতায় রাখা যাচ্ছে না । 
  • আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত থাকলে, তবেই ডিরেক্ট টাকা ট্রান্সফার। 

আবেদনপত্রে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা তথ্যের অমিল থাকলে আবেদন বাতিল হতে পারে। মন্ত্রী আরও জানান, এই প্রকল্প নারী স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ। তাই যাঁরা যোগ্য তাঁরা যেন আবেদন করতে দেরি না করেন।  সরকারের লক্ষ্য হল যাতে কোনো যোগ্য মা-বোন শুধুমাত্র নথিগত ত্রুটির কারণে বঞ্চিত না হন। যাঁদের নথিতে কোনো ভুল রয়েছে, তাঁরা তা সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। 

আরও পড়ুন : আজ কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? কত ফর্ম বাতিল? কেন বাতিল? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.