Voice of Eastern India

Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে ‘ভাঙা শরীর’ নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, “আমি আপনাদের কাছে ..”


ঝিলম করঞ্জাই, কলকাতা: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। প্রশ্ন উঠছে, কিন্তু এখনও অবধি কেন্দ্রীয় সরকারের হেলদোল কোথায়? গোটা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেছেন যিনি, সেই সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলে সমস্য়ার সমাধানের চেষ্টা করা হচ্ছে না কেন? NEET-এর মতো সর্বভারতীয় এলিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে উত্তাল হয়েছে দেশ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক।

আরও পড়ুন, DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার ‘বিদ্রোহী’ রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”

ভাঙছে শরীর কিন্তু এখনও মনোবলে কোনও ঘাটতি পড়েনি। আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক বলেন,আমার অবস্থা তেমনও নয়, যে আমি ২-৪ দিনের মধ্য়ে মারা যাব। শুধু অনশন তুলতে বলার বদলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও একটি ছোট পদক্ষেপ নিন। ২০ জুলাই এত বিপুল সংখ্য়ায় আসুন, যে একটি বার্তা সরকারের কাছে যাক। NEET-এর প্রশ্নফাঁসের মতোই গত কয়েক বছরে, দেশের বিভিন্ন রাজ্য়ে নানা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। কখনও নিট, কখনও নেট! লক্ষ লক্ষ পড়ুয়ার ক্ষতি হয়েছে, তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছেন, সারা বছরের খাটনি-চেষ্টা জলে গেছে। CBSE-র দ্বাদশের ফল প্রকাশের পর থেকেও বিতর্ক শুরু হয়েছিল। এ বছরই প্রথম অন স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতিতে খাতা দেখা হয় সিবিএসই-র। পরীক্ষার্থীরা অভিযোগ করেন, তাঁদের খাতা যথাযথ ভাবে দেখা হয়নি। নম্বর যা আশা করেছিলেন, তার থেকে অনেকটাই কম এসেছে। প্রশ্ন ওঠে ওএসএম পদ্ধতিতে খাতা দেখা নিয়েও। এই আবহেই নিটের প্রশ্নফাঁসের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক।

 কিন্তু এখনও অবধি কেন্দ্রীয় সরকারের হেলদোল কোথায়? গোটা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেছেন যিনি, সেই সোনম ওয়াংচুকের সঙ্গে কথা বলে সমস্য়ার সমাধানের চেষ্টা কোথায়? এই প্রেক্ষাপটে সোনম ওয়াংচুক জানিয়েছেন, ২০ জুলাই পর্যন্ত তাঁর অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাবেন যাতে ‘ককরোচ জনতা পার্টি’র প্রস্তাবিত সংসদ অভিযান কর্মসূচির নেতৃত্ব দিতে পারেন। তিনি আরও বলেন, এই গণ-আন্দোলন ব্যর্থ হলে তিনি “প্রেতাত্মা হয়ে ফিরে আসবেন”। কিন্তু সোনম ওয়াংচুকের এই আন্দোলনের ফল কী মিলবে? আদৌ কি প্রশ্নফাঁস বন্ধ হবে? স্বচ্ছতা আসবে? ইস্তফাই সব সমস্য়ার সমাধান না হলেও, কোটি কোটি ছেলে-মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কি বন্ধ হবে?



Source link

Leave A Reply

Your email address will not be published.