Voice of Eastern India

Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!


ABP Ananda LIVE: পৈলানের একটি শপিং মলের বেসমেন্ট থেকে উদ্ধার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম। আর এ নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের গোডাউন থেকে উদ্ধার হয়েছে সেবাশ্রয় শিবিরের কাঁড়ি কাঁড়ি মজুত জিনিস। ‘সব মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়েছে রোগীদের, এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না’। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। ‘যিনি বিধানসভার সদস্য নন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, তাঁকে এইভাবে ইঙ্গিত করে আক্রমণ রীতিবিরোধী’, পাল্টা প্রতিবাদী সুর শোনা গেল কুণাল ঘোষের গলায়। 

পড়ে আছে পেটি পেটি ওষুধ, যার অনেকগুলিই মেয়াদ উত্তীর্ণ। এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইঞ্জেকশনের সিরিঞ্জ। অক্সিজেন কনসেনট্রেটর, প্রেশার মাপার যন্ত্র থেকে স্ট্রেচার, হুইল চেয়ারের মতো বহু সরঞ্জাম। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার পৈলানের একটি শপিং মলের বেসমেন্টে এভাবেই মজুত করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি জিনিস। এই গোডাউনের কথাই শনিবার বিধানসভায় উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। গোডাউনে অভিযান চালিয়ে সেবাশ্রয়ের ছবি দেওয়া প্রচুর ওষুধ ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম বাজেয়াপ্ত করে বিষ্ণুপুর থানা। 



Source link

Leave A Reply

Your email address will not be published.