ABP Ananda LIVE : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান উপ প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার। বিধানসভায় পাশ হয়ে গেল পঞ্চায়েত আইন সংশোধনী বিল। পঞ্চায়েতের তহবিল থেকে টাকা খরচে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টের স্বাক্ষর বাধ্যতামূলক।রাজ্যের তৃণমূল ক্ষমতাচুত হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে প্রধান এবং উপ প্রধানদের দেখা মিলছে না বলে অভিযোগ। যার জেরে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। এই প্রেক্ষিতে শনিবার বিধানসভায় পাশ হলো দা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬। পঞ্চায়েত তহবিল থেকে খরচের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টের সই বাধ্যতামূলক করা হয়েছে এবং চেকে এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট ও সচিব যৌথভাবে সই করবেন।ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব প্রশাসকই পালন করবেন। প্রধান ও উপ প্রধানের অনুপস্থিতিতে টানা দু মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট ভিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারবেন। বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া গ্রাম সভার সভাপতিত্বের ক্ষেত্রেও সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। প্রধান উপ প্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ সদস্যকে সভার সভাপতিত্বের জন্য মনোনীত করতে পারবেন। পঞ্চায়েত আইন সংশোধনী বিল নিয়ে সরকারের সমালোচনার সরব হয়েছে ‘কালীঘাট তৃণমূল’।
ভিডিও জেলার
ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
আরও দেখুন
