Voice of Eastern India

Samik Bhattacharya: ‘যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না…’, অ্যাকাডেমির ‘রংবদল’, কী বলছেন শমীক ভট্টাচার্য


কলকাতা : ‘গেরুয়া’ থেকে ‘সাদা’, এবার ‘সাদা’ থেকে ফের ‘গেরুয়া’, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং পরিবর্তন নিয়ে এবার সরব বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ‘অ্যাকাডেমি নিয়ে কিছু অপ্রাসঙ্গিক মানুষ প্রাসঙ্গিক হতে চাইছেন। অ্যাকাডেমিতে বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন গেলেন, কেন সিপিএমের লোক গেলেন? আর যখন গেলেন তখন কেন সাদা রং করলেন?’, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

শমীক বলেছেন, ‘এবার কি অ্যাকাডেমিটা প্রতিযোগিতার জায়গা হবে? আমরা চাই না সব জায়গায় গেরুয়া রং লাগাতে। কারণ গেরুয়া ত্যাগের প্রতীক, তিতিক্ষার প্রতীক। ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের বহমানতার প্রতীক। যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না। কারা করেছেন আমি খবর নিচ্ছি। কিন্তু ক্রিয়া করলে প্রতিক্রিয়া হয়ে গিয়েছে।’                        

কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা 

পালা বদলের পর গত জুলাই মাসের ১২ তারিখ বদলে দেওয়া হয়েছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং। গেরুয়া রং করা হয়েছিল সেখানে। যদিও সেই রং গত ১১ অগস্ট বদল করে দেন নাট্যকর্মীরা। তারপর ফের ১২ অগস্ট গেরুয়া রং করা হয় সেখানে। পালা বদলের পর যখন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং বদলে গেরুয়া করে দেওয়া হয়েছিল, সেই সময় রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, “যারা করছে অন্যায় করেছে, ভুল করেছে। রং বদলের রাজনীতি বিজেপির লক্ষ্য নয়। যেখানে সেখানে রং করে দেওয়া, এটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই। আপনারা চিহ্নিত করুন, ব্যবস্থা নেব।” মঙ্গলবার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ কার্যত দাঁড়িয়ে থেকে অ্যাকাডেমির টিকিট কাউন্টারের রং সাদা থেকে গেরুয়া করিয়েছেন। বিধায়কের সঙ্গে থাকা লোকজন ‘জয় শ্রীরাম’ ও ‘বন্দে মাতরম’ ধ্বনি দিতে থাকে সেই সময়। 

বিধায়ক রুদ্রনীল ঘোষ পুরোনো একটি ছবি দেখিয়ে বলেন, “এই যে টিকিট কাউন্টারের রং স্পষ্ট গেরুয়া এবং চকোলেট। বামেরা স্পষ্ট ঠিক করেছিল কলকে পেতে বিভিন্ন জায়গায় যাবে। আর এই অ্যাকাডেমি চত্ত্বরটাকে এই যে একমাস আগেও লাল ঝাণ্ডা দিয়ে ভরিয়ে রেখেছিল। এখানের ওয়ার্কিং কমিটি ট্রাস্টি বোর্ডকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। দুর্নীতি চলছে, তা নিয়ে বামেদের কোনও অসুবিধা নেই। যে রং ছিল, সেই রংই হবে।” 



Source link

Leave A Reply

Your email address will not be published.