Voice of Eastern India

Sajal Ghosh : ‘উনি খুব ধার্মিক মানুষ’ ! ফিরহাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের ?


কলকাতা : পালাবদলের রাজ্যে একের পর এক পুরসভায় ভাঙন। ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। বিধাননগরের পর এবার কলকাতা পুরসভাতেও দেখা দিল ভাঙন। ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পদ ছাড়ার পর তিনি বলেন, ‘অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল’, ‘এই চেয়ার ধরে বসে থেকে অবমাননা করতে পারি না। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা।’ কিন্তু তাঁর এই মন্তব্যের পর শুরু হয় রাজনৈতিক উত্তেজনা। ফিরহাদের ইস্তফা নিয়ে বড় মন্তব্য করেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।  

মেয়র পদে ইস্তফা দেওয়ার পর ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্তফার কারণ জানালেন নিজেই। তিনি বলেন, ‘এখানে ফিরহাদ হাকিম কেউ না। কিন্তু যে চেয়ারটায় বিশিষ্ট ব্যক্তিরা বসেছেন তাঁর আলাদা সম্মান, যখন মেয়র ছিলাম দাপটের সঙ্গে কাজ করেছি। মানুষদের সঙ্গে সঙ্গে রিলিফের কাজ করেছি। করোনা থেকে আমফান-আমার কাছে চ্যালেঞ্জ ছিল। এখন আর সম্ভব হচ্ছে না। এই চেয়ার ধরে বসে থেকে অবমাননা করতে পারি না। ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা। অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল। তবে শুভেচ্ছা রইল আগামী দিনে যারা পুরসভা চালাবে। আমার থেকেও ভালভাবে চালাবে তারা। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মানুষকে সহায়তা করুন। যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকেই ক্ষমতায় রাখবে’। 

ফিরহাদ হাকিম আরও বলেন,  ‘দলের তরফে নেত্রীর কাছে পারমিশন চেয়েছি। আমি বলেছিলাম আমি সসম্মানে চলে যেতে চাই। উনি আমাকে বলেছেন ঠিক আছে’। তাঁর এই মন্তব্যের পর কড়া ভাষায় আক্রমণ করেন সজল ঘোষ। 

তিনি বলেন, ”তৃণমূলের লোকরা যে পদত্যাগ করতে পারেন, যারা এতদিন মল-মূত্র করত না শরীরের ওজন কমে যাবে বলে…গত ৪ তারিখের পর থেকে এরা যে ভাবে পদত্যাগ করছে, দেখে ভালো লাগছে যে এরা পদত্যাগ করতে জানেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না..উনি কাজ করতে পারছেন না বললেন, কেন পারছেন না? তাঁর MIC-রা পদত্যাগ করছেন বলে? তাঁর বোরো কমিটির চেয়ারম্যানরা পদত্যাগ করছেন বলে? তাঁর একাউন্টস কমিটির মেম্বাররা পদত্যাগ করছেন বলে? কাউন্সিলররা পর পর জেলে যাচ্ছেন বলে? তিনি বলছেন কাজ করতে পারছি না, আর চেয়ারম্যান বলেছেন ১৯ তারিখ হাউস ডাকব। এদের নিজেদের মধ্যেই কোনও সমঝতা নেই। যদি মেয়র মনে করছেন কাজ করতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে চেয়ারম্যান ১৯ তারিখ হাউস ডাকবেন বলছেন কীভাবে?

আরও পড়ুন ‘অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল’, মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, ‘চেয়ার আঁকড়ে বসে থাকতে পারব না’

তিনি আরও বলেন, ”আমার যেটা মনে হয়, মেয়র অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি অন্য ধর্মের মানুষকেও দাওয়াত দেন তাঁর ধর্মে আসার জন্য। তাঁকে আমি বলব ঈশ্বরের নামে শপথ করে বলুন, আপনাকে কালীঘাট থেকে নির্দেশিকা দেওয়া হয়নি যে তুমি পদ ছাড়ো, আপনি বলুন আপনি ৫৮-এ নাকি ১৮-এর দলে আছেন। আপনি বলুন আপনাকে চাপ দেওয়া হয়েছে কিনা। ২ দিন আগে থেকে বললেন থাকব না, তদত্যাগ করতে ২ দিন সময় লেগে গেল? মাঝখান থেকে সল্টলেকের মেয়র তদত্যাগ করে চলে গেলেন। এই সব নাটক, উনার আর ডিম খাওয়ার ইচ্ছে নেই।”

 



Source link

Leave A Reply

Your email address will not be published.