Voice of Eastern India

Ritabrata Banerjee :’মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায় ? গোটাটাই তো হাইজ্যাকড হয়ে গেছে’ ফের বিস্ফোরক ঋতব্রত


কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  বিদ্রোহের ধাক্কায় ডুবছে তৃণমূলের তরী?  স্পিকারের কাছে জমা পড়তে পারে বিদ্রোহী ব্লকের চিঠি? বিধানসভায় পৌঁছে মঙ্গলবার ফের বিস্ফোরক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বললেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেস কোথায়? গোটা পার্টিকেই তো হাইজ্যাক করেছে I-PAC’। ফের একবার নিশানায় আইপ্যাক। বিধানসভা ভোটে  তৃণমূল ধাক্কা খাওয়ার পর দলের অন্দর থেকে বারবার শোনা গিয়েছে  I-PAC বিরোধী বক্তব্য। তৃণমূল দলেরই একাধিক বেসুরো নেতা, আঙুল তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোটকুশলী সংস্থা I-PAC এর বিরুদ্ধে। সোমবারই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল । তারপরই তাঁদের পরবর্তী পদক্ষেপ ঘিরে শুরু হয় জল্পনা। মঙ্গলবার সেই জল্পনার পারদ আরও চড়িয়ে দিয়ে, ঋতব্রত পৌঁছে যান বিধানসভায়। আর ঠিক তার আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মন্ত্রী তাপস রায়। লেখেন, ‘প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে বিধানসভায় পৌঁছে গেছেন ঋতব্রত। খেলা হবে’।

বিধানসভায় ঢোকার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন চোর স্লোগান শুনতে হল অভিষেককে? দুর্নীতি নিয়ে একাধিকবার I-PAC-কে জানানো হয়েছিল। গোটা পার্টিকে হাইজ্যাক করেছে I-PAC’। সেই সঙ্গে ঋতব্রত প্রশ্ন তোলেন, ‘আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেস কোথায়?’ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দিকেই ঋতব্রতর আক্রমনের নিশানা। কথা বলার সময় তিনি বারবার ‘ক্যামাক স্ট্রিট কোম্পানি’শব্দবন্ধটির উল্লেখ করেন। এরপরই বিধানসভা ভবনে ঢুকে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।    

এদিনই আবার মন্ত্রী তাপস রায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়,’তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা তৃণমূলের। প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে বিধানসভায় পৌঁছে গেছেন ঋতব্রত। খেলা হবে’। তাপস রায়ের এই পোস্টেই বাড়ছে জল্পনা, প্রশ্ন উঠেছে, বিদ্রোহের ধাক্কায় ডুবছে তৃণমূলের তরী? স্পিকারের কাছে জমা পড়তে পারে বিদ্রোহী ব্লকের চিঠি?তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন কি সময়ের অপেক্ষা? 

সইজালকাণ্ডে অস্বস্তিতে পড়ে দুই বিধায়ককে সোমবার বহিষ্কার করে তৃণমূল। বহিষ্কৃত হয়েই সদ্যজয়ী বিধায়করা আক্রমণ করেন দলকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল দলটা উঠে যাবে, থাকবে না। এন্টালির সন্দীপন সাহা আক্রমণ করে বলেন, দলের মধ্যে প্রতিবাদ করার কোনও পরিবেশ নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নীতিহীন বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুন : টিভি-মিস্ত্রি থেকে প্রাসাদের মালিক, আন্ডারগ্রাউন্ড চেম্বার! বিরাট দুর্নীতির অভিযোগে আটক তৃণমূলের প্রাক্তন বিধায়ক

 



Source link

Leave A Reply

Your email address will not be published.